News Flash

  • Home
  • Uncategorized
  • Smriti Irani: শ্রদ্ধার সঙ্গে সেনাদের আত্মত্যাগকে স্মরণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি
Image

Smriti Irani: শ্রদ্ধার সঙ্গে সেনাদের আত্মত্যাগকে স্মরণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি. স.) : আর্মি ওয়াইভস ওয়েলফেয়ার অ্য়াসোসিয়েশন আয়োজিত সাহিত্য উৎসবে প্রয়াত সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত সহ অন্যান্যদের প্রতি অন্তরের শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় মন্ত্রী নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি।

শনিবার সেনাদের আত্মত্যাগতে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, আপনাদের দেহ যখন ফিরে আসে কফিনবন্দি হয়ে তখন আমরা ফুল ছুঁড়ি। যতক্ষণ না পর্যন্ত দেশ বিপদে না পড়ে ততক্ষণ আমরা আপনাদের কথা ভাবি না। এজন্য দুঃখ প্রকাশ করছি। তাঁর এই কথা মন ছুঁয়ে গিয়েছে অনেকেরই। সেনাদের আত্মত্যাগকে অনেক ক্ষেত্রে স্বীকৃতি দেওয়া হয় না বলেও এদিন মতামত প্রকাশ করেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি। তিনি বলেন, আপানাদের কাছে শুধু ক্ষমা চাইছি তাই নয়, আপনাদের কাছে কৃতজ্ঞ আমরা।

গত ৮ই ডিসেম্বর কপ্টার ভেঙে চিফ অফ ডিফেন্স স্টাফ স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী ও ১২জনের মৃত্য়ু হয়েছিল। শনিবার আর্মি ওয়াইভস ওয়েলফেয়ার অ্য়াসোসিয়েশন আয়োজিত সাহিত্য উৎসবে প্রয়াত সেনা সর্বাধিনায়ক সহ অন্যান্যদের প্রতি অন্তরের শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় মন্ত্রী। এদিন বার বার তিনি সেনা ও তাঁদের পরিবারের অবদানকে স্মরণ করেন। বলেন, যখন আমি মধুলিকাজিকে শ্রদ্ধা জানাচ্ছি, যখন আমি জেনারেল রাওয়াতের সঙ্গে চিতাতে দেখেছিলাম, সেই নিদারুণ দুঃখ আমাদের ছুঁয়ে যাচ্ছে। আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আপনাদের কাছে আমরা ক্ষমা চাইছি। এভাবেই প্রয়াত সেনা সর্বাধিনায়ক ও অন্যান্যদের স্মৃতিতে মাথা নত করেন কেন্দ্রীয় মন্ত্রী।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top