News Flash

  • Home
  • Uncategorized
  • কলকাতার প্রায় ৬০ শতাংশ কোভিড রোগী ভোট দেবেন রবিবার, প্রস্তুতি তুঙ্গে
Image

কলকাতার প্রায় ৬০ শতাংশ কোভিড রোগী ভোট দেবেন রবিবার, প্রস্তুতি তুঙ্গে

কলকাতা, ১৮ ডিসেম্বর (হি.স) : শনিবার রাত পোহালেই কলকাতা পুরভোট। পুরসভার নির্বাচনকে কেন্দ্র করে তাই সাজো সাজো রব শহরে। কলকাতার মোট ১৪৪টি ওয়ার্ডে ভোট গ্রহণ হবে রবিবার। নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হবে গোটা শহরকে। কোভিড আবহেই ভোটগ্রহণ হবে। তার জন্য বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।এবারের পুরভোটে কোভিড আক্রান্তরাও চাইলেই ভোট দিতে পারবেন। যাঁরা ভোট দিতে চান, তাঁদের জন্য পৃথক ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রের খবর, এই মুহূর্তে কলকাতায় মোট কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা ১৬৩ জন। তাঁদের মধ্যে বেশ কিছু রোগী ভোট দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। তাঁরাও ভোট দিতে পারবেন। জানা গেছে, এই কোভিড পজিটিভ ১৬৩ জনের মধ্যে এখনও পর্যন্ত মোট ৯৬ জন পুরসভা নির্বাচনে আগামীকাল ভোট দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। শতাংশের হিসেবে সংখ্যাটা প্রায় ৬০%। ভোট দেওয়া যে কোনও নাগরিকের গণতান্ত্রিক অধিকার। তাই তাঁরা কেউ সেই অধিকার থেকে বঞ্চিত হবেন না। সকলেই ভোট দিতে পারবেন, সেই ব্যবস্থা করেছে কমিশন।

জানা গেছে, কোভিড রোগীদের ভোট দেওয়ার জন্য শেষের এক ঘণ্টা সময় রাখা হয়েছে। ওই এক ঘণ্টায় বুথে গিয়েই ভোট দিতে পারবেন তাঁরা। সংক্রমণের কথা মাথায় রেখে এর জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। সমস্ত কোভিড প্রোটোকল মানা হবে বুথে। পিপিই কিট থেকে শুরু করে মাস্ক, স্যানিটাইজার, সব ব্যবস্থাই রাখা হয়েছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top