News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে চালু হওয়ার পথে তিন নতুন বিমানবন্দর, আগামী সপ্তাহেই পরিদর্শন
Image

রাজ্যে চালু হওয়ার পথে তিন নতুন বিমানবন্দর, আগামী সপ্তাহেই পরিদর্শন

কলকাতা, ১৮ ডিসেম্বর (হি. স.) : রাজ্যে চালু হওয়ার পথে তিন নতুন বিমানবন্দর। নবান্ন সূত্রে খবর আগামী সপ্তাহেই কোচবিহার, মালদহ এবং বালুরঘাট বিমানবন্দর পরিদর্শন করতে চলেছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার (এএইআই) আধিকারিকরা।

সোমবার প্রস্তাবিত মালদা এয়ারপোর্ট, মঙ্গলবার বালুরঘাট এয়ারপোর্ট ও বুধবার কোচবিহার এয়ারপোর্ট দেখতে যাবেন এএইআই আধিকারিকরা। মালদার প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যাতে দ্রুত এই এয়ারপোর্ট চালু করা যায়। সূত্রের খবর, সেই মোতাবেক ইতিমধ্যেই মালদা এয়ারপোর্টের রানওয়ে বাড়ানোর জন্য জমি অধিগ্রহণ করেছে জেলা প্রশাসন।

সম্প্রতি প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন রাজ্যের তৈরি হওয়া এয়ারপোর্ট গুলি যাতে দ্রুত চালু করা যায়। এবার সেই মোতাবেক তৎপর হল রাজ্য প্রশাসন। মূলত তিনটি এয়ারপোর্টের রান মুভি দেখার পাশাপাশি বিমানবন্দর চালু করতে গেলে কী কী প্রয়োজন সেই বিষয় নিয়ে সবিস্তারে আলোচনা করতে পারেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া আধিকারিকরা।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top