News Flash

  • Home
  • Uncategorized
  • Accident: দিল্লিতে অটোর উপর উল্টে গেল কন্টেনার ট্রাক, চালক-সহ মৃত ৪
Image

Accident: দিল্লিতে অটোর উপর উল্টে গেল কন্টেনার ট্রাক, চালক-সহ মৃত ৪

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.): দিল্লিতে যাত্রীবোঝাই অটোর উপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি কন্টেনার ট্রাক। কন্টেনার ট্রাক উল্টে মৃত্যু হয়েছে অটোর চালক-সহ ৪ জন যাত্রীর। শনিবার সকাল ৬.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামের কাছে। দুর্ঘটনার পরই পালিয়ে যায় দুর্ঘটনাগ্রস্ত কন্টেনার ট্রাকের চালক।

পুলিশ সূত্রের খবর, সকাল তখন ৬.৩০ মিনিট হবে, একটি কন্টেনার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে অটোর উপর। ওই সময় অটোর ভিতরে ৩ জন যাত্রী ও চালক ছিলেন। কন্টেনার ট্রাকের ভারে অটোটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। মৃতদের নাম ও পরিচয় জানা যায়নি। দুর্ঘটনাগ্রস্ত কন্টেনার ট্রাকের চালকের খোঁজ করছে পুলিশ। কন্টেনার ট্রাকটিকে আটক করা হয়েছে।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top