News Flash

  • Home
  • Uncategorized
  • Village Committee : ভিলেজ কমিটির ভোট দ্রুত সম্পন্ন করতে এডিসির বিশেষ অধিবেশনে আইন তৈরীর দাবীও উঠল
Image

Village Committee : ভিলেজ কমিটির ভোট দ্রুত সম্পন্ন করতে এডিসির বিশেষ অধিবেশনে আইন তৈরীর দাবীও উঠল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর৷৷ আজ এডিসি পরিচালিত ৫৮৭টি ভিলেজ কমিটির নির্বাচন দ্রুত সম্পন্ন করার জন্য শাসক দলের মুখ্যসচেতক রবীন্দ্র দেববর্মা জনস্বার্থ সংশ্লিষ্ট প্রস্তাব অধিবেশনে পেশ করেন৷ এই প্রস্তাবটি সভায় সর্ব সন্মতভাবে গৃহিত হয়েছে৷ এই প্রস্তাব উপর শাসক দলের রবীন্দ্র দেববর্মা, প্রদ্যোৎ বিক্রম কিশোর দেববর্মা, বিরোধী দলের নেতা হংসকুমার ত্রিপুরা ও বিমল চাকমা এবং রাজ্যপাল মনোনীত সদস্য বিদ্যোৎ দেববর্মা আলোচনা করেন৷


সভায় রবীন্দ্র দেববর্মা বলেন ভিলেজ কমিটিতে নির্বাচন না হলে আগামী অর্থ বছরে ১৫তম ফিনান্স কমিশন থেকে এডিসি প্রশাসন উন্নয়নের অর্থ পাবেনা৷ ভিলেজ কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে৷ রাজ্য সরকারকে ভিলেজ কমিটি নির্বাচন করার জন্য এডিসি প্রশাসন থেকে প্রস্তাব পাঠানো হয়৷ কিন্তু রাজ্য সরকার করোনা সহ আইন শৃঙ্খলার অবনতির অজুহাত তুলে ভিলেজ কমিটির নির্বাচন করছে না৷ অথচ রাজ্য সরকার পরিচালিত ত্রিস্তর পঞ্চায়েত পুর পরিষদ সহ সব কিছুর নির্বাচন পর্ব শেষ করে ফেলেছে৷ ভিলেজ কমিটি এলাকায় নির্বাচন না করে রাজ্য সরকার এডিসিতে উন্নয়ন কাজ ব্যহত করার কাজে লিপ্ত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন৷ শাসক দলের সদস্য প্রদ্যোৎ বিক্রম কিশোর দেববর্মা বলেন এডিসি এলাকার আইন শৃঙ্খলার রক্ষার দায়িত্ব রাজ্য সরকারের হাতে রয়েছে৷ এডিসি এলাকায় বিভিন্ন কাজে একাংশ ঘোলা জলে শিকার করার চেষ্টা করছে৷ তিনি বলেন আজ থেকে এক বছর আগে ঘুমুলুঙ এলাকার আইন শৃঙ্খলা নষ্টর কাজে যে দায়িত্বে ছিল৷ সেই গতকালকের খুমুলুণ্ড এলাকার আইন শৃঙ্খলা বিনষ্ট করা কাজে সেই জড়িত রয়েছে বলে তিনি মন্তব্য করেন৷


তিনি আরও বলেন আমরা সকলে মিলে রাজ্য সরকারের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে প্রতিক চিহ্ণ ছাড়া নির্বাচন করতে প্রস্তাব করি৷ প্রতিক চিহ্ণ ছাড়া নির্বাচন হলে রাজনৈতিক সংঘর্ষ হবে না বলে তিনি মন্তব্য করেন৷ মহারাষ্ট্র এবং রাজস্থানে চিহ্ণ ছাড়া নির্বাচন হয়ে থাকে৷ জনজাতিদের মধ্যে রাজনৈতিক অস্থিরতা বন্ধ করতে অধিবেশনে উপস্থিত সকল দলের সদস্য সদস্যাদের প্রতি আহ্বান জানান৷ বিরোধীদল নেতা হংসকুমার ত্রিপুরা বলেন এডিসি এলাকার আইন শৃঙ্খলা উন্নতি ছাড়া ভিলেজ কমিটি নির্বাচন করা সম্ভব নয় আমাদের জনজাতিগণ নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত৷ গতকালকের মুলুঙের ঘটনার জন্য তিনি লজ্জিত বলে মন্তব্য করেন৷ বিরোধী দলের সদস্য বিমল চাকমা বলেন এডিসি ৩ নং ই ধারা মতে ভিলেজ কমিটি নির্বাচন করতেই হবে৷ নির্বাচন করতে এডিসি প্রশাসনকে আইন তৈরী করার প্রস্তাব করেন তিনি৷


প্রয়োজনে তিনি শাসক বিরোধীদল এবং মনোনীত সদস্যদের নিয়ে যৌথ কমিটি গঠন করার ও প্রস্তাব করেন৷ যৌথ কমিটি দেশের বিভিন্ন এডিসি এলাকায় কিভাবে তৃর্ণমূল পর্যায়ে নির্বাচন করা হয়৷ সে বিষয়ে খোঁজ খবর নিয়ে নিতে পারেন৷ মনোনীত সদস্য বিদ্যোৎ দেববর্মা বলেন রাজ্য সরকার ভিলেজ কমিটির উন্নয়নের অর্থ বন্ধ করে দেয়ার পথে অগ্রসর হচ্ছে৷ গোয়াতে পঞ্চায়েত নির্বাচন করা হয়নি৷ পঞ্চায়েত নির্বাচন না করায় সেখানে উন্নয়ন কাজের অর্থ প্রদান কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছে বলে তিনি মন্তব্য করেন৷ নীতি আয়োগের মত এখন অর্থ কেন্দ্রীয় সরকার উন্নয়নের জন্য অর্থ মঞ্জুর করে না৷ নির্বাচিত কমিটিগুলোকে ১৫তম অর্থ কমিশন অর্থ মঞ্জুর করে থাকে বলে তিনি জানান ৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top