News Flash

  • Home
  • Uncategorized
  • এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি টুর্নামেন্টে ৩-১ গোলে পাকিস্তানকে হারাল ভারত
Image

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি টুর্নামেন্টে ৩-১ গোলে পাকিস্তানকে হারাল ভারত

ঢাকা, ১৭ ডিসেম্বর (হি. স.) : বাইশ গজের প্রতিশোধ হকিতে । শুক্রবার বাংলাদেশের রাজধানী ঢাকায় এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি টুর্নামেন্টের ম্যাচে ভারতীয় হকি দল পাকিস্তান হকি দলকে ৩-১ গোলে হারাল। জোড়া গোল করে নায়ক হরমনপ্রীত সিং।অপর গোলটি করেন আকাশদীপ সিং । গোটা ম্যাচে যে দাপটের সঙ্গে খেলেছে ভারতীয় দল, তাতে এই ব্যবধান আরও বাড়তে পারত।

ম্যাচের সাত মিনিটেই এগিয়ে যায় ভারত। প্রথম পেনাল্টি কর্নার ফস্কালেও দ্বিতীয় পেনাল্টি কর্নার থেকে ভারতকে এগিয়ে দেন হরমনপ্রীত সিংহ। প্রথম কোয়ার্টারে আরও দু’বার এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল ভারতের সামনে। প্রথমে সুমিত ব্যর্থ হন। এরপর মনপ্রীতের প্রচেষ্টা বাঁচিয়ে দেন পাকিস্তানের গোলরক্ষক।

দ্বিতীয় কোয়ার্টারে আরও দাপটের সঙ্গে খেলতে থাকে ভারত। শুরুতেই দু’টি গোল বাঁচান পাক গোলরক্ষক। রাজ কুমার পাল অসাধারণ খেলছিলেন। তবে দাপট বজায় রাখলেও দ্বিতীয় কোয়ার্টারে আর গোল হয়নি। তৃতীয় কোয়ার্টারে ভারতের ব্যবধান বাড়ান আকাশদীপ সিংহ। পাকিস্তানের দু’-তিনজন ডিফেন্ডারকে অনায়াস দক্ষতায় কাটিয়ে আকাশদীপের সামনে গোলের বল সাজিয়ে দিয়েছিলেন লাকরা। তবে তৃতীয় কোয়ার্টার শেষের মুহূর্তে এক গোল শোধ করে পাকিস্তান। জুনেইদ মনজুর গোল করেন।

চতুর্থ কোয়ার্টারে ফের ব্যবধান বাড়ায় ভারত। এ বারও পেনাল্টি কর্নার থেকে গোল করেন হরমনপ্রীত। এরপর একাধিক পেনাল্টি কর্নার পেলেও কাজে লাগাতে পারেনি ভারত। সুযোগ নষ্ট করেছে পাকিস্তানও।

লিগের পয়েন্টতালিকায় ৩ ম্যাচে ৭ পয়েন্ট ভারতের। সবার উপরে থাকায় সেমিফাইনাল কার্যত নিশ্চিত। প্রথম ম্যাচে কোরিয়ার বিপক্ষে ড্র করার পর বাংলাদেশকে ৯-০ হারিয়েছিলেন মনপ্রীতরা। তাঁদের শেষ ম্যাচ জাপানের বিপক্ষে, আগামী ১৯ ডিসেম্বর।

২০১৮-এ ওমানে হওয়া এই প্রতিযোগিতাতেও পাকিস্তানকে একই ব্যবধানে হারিয়েছিল ভারত। ফাইনালেও মুখোমুখি হয় দুই দল। কিন্তু বৃষ্টির কারণে সেই ম্যাচ ভেস্তে যাওয়ায় দু’দলকে যুগ্ম বিজয়ী ঘোষণা করা হয়।

Releated Posts

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top