News Flash

  • Home
  • Uncategorized
  • ২৩ নম্বর ওয়ার্ডে প্রচারে কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখায়ত ও সুকান্ত মজুমদার
Image

২৩ নম্বর ওয়ার্ডে প্রচারে কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখায়ত ও সুকান্ত মজুমদার

কলকাতা, ১৭ ডিসেম্বর (হি. স.) : শুক্রবার পুরভোটে প্রচারের শেষ দিনে পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী বিজয় ওঝার সমর্থনে প্রচার করলেন কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়ন মন্ত্রী গজেন্দ্র সিং শেখায়ত ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

২৩ নম্বর ওয়ার্ডে দু’বারের জয়ী প্রার্থী বিজয় ওঝার সমর্থনে মিছিল করেন কেন্দ্রীয় মন্ত্রী ও সুকান্তবাবু। বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেন ১৩ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল কুণাল ভট্টাচার্য। এদিন ২৪ নম্বর ওয়ার্ডেও পথযাত্রা করেন সুকান্তবাবু। ছিলেন প্রার্থী কামিনী তিওয়ারিও। পর্যবেক্ষকদের মতে, প্রচারে রাজ্যের শাসক দলের তুলনায় অনেকটাই পিছিয়ে বিজেপি। এ ব্যাপারে বিজেপি-র রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, ‘‘আমাদের ১৪২ জন প্রার্থীই প্রচারে আছেন। শাসক দলের মতো আমরা ঢাকঢোল না পেটালেও মানুষের কাছে বিজেপি বার্তা নিয়ে যাচ্ছে। ৫০ নম্বর ওয়ার্ডে প্রচারে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি একাধিক ওয়ার্ডে প্রচার করেছি। আমাদের রাজ্য সভাপতি উত্তর এবং দক্ষিণ কলকাতায় মিছিল করেছেন।’’

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top