News Flash

  • Home
  • Uncategorized
  • Supreme Court: পেগাসাস নিয়ে রাজ্যের তৈরি কমিশনের তদন্তে স্থগিতাদেশ সুপ্রিমকোর্টের
Image

Supreme Court: পেগাসাস নিয়ে রাজ্যের তৈরি কমিশনের তদন্তে স্থগিতাদেশ সুপ্রিমকোর্টের

নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি.স) : পেগাসাস নিয়ে রাজ্যের তৈরি কমিশনের তদন্তে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়, রাজ্যের তৈরি কমিশনকে আপাতত তদন্ত বন্ধ রাখতে হবে। পেগাসাস-কাণ্ডে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মদন ভীমরাও লকুর এবং কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের নেতৃত্বে তদন্ত কমিশন গঠন করে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য সরকারের কমিশন কাজও শুরু করে দিয়েছে।

কমিশনের তরফে ভোটকুশলী প্রশান্ত কিশোর, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী সহ বেশ কয়েকজনকে নোটিস পাঠানো হয়েছে। প্রধান বিচারপতি রমানা, বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি হিমা কোহলির বেঞ্চ কমিশনের তদন্তকে চ্যালেঞ্জ করে করা একটি আবেদনের শুনানি করছেন। কমিশনের কার্যক্রম পরিচালনার বিষয়ে অসন্তুষ্টি প্রকাশ করে বেঞ্চ। কীভাবে সমান্তরাল তদন্ত চলে, সেই প্রশ্নও তোলা হয়।

মামলাকারীর আইনজীবীর তরফে অভিযোগ করা হয়, শীর্ষ আদালতের তরফে তদন্ত কমিটি গঠন করার পরেও পশ্চিমবঙ্গ সরকার আলাদাভাবে তদন্ত চালাচ্ছে। আদালতের কোনও নির্দেশ ছাড়াই রাজ্যের তদন্ত কমিশন সমান্তরালভাবে কাজ চালাচ্ছে। রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি বৃহস্পতিবার আদালতে অনুপস্থিত ছিলেন। রাজ্যের তরফে জানানো হয়, শুক্রবার এই বিষয়ে নির্দেশ দেওয়া হবে।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top