News Flash

  • Home
  • Uncategorized
  • Fire: জাপানের ওসাকায় বাণিজ্যিক ভবনে বিধ্বংসী আগুন, মৃত্যু কমপক্ষে ২৭ জনের

Fire: জাপানের ওসাকায় বাণিজ্যিক ভবনে বিধ্বংসী আগুন, মৃত্যু কমপক্ষে ২৭ জনের

টোকিও, ১৭ ডিসেম্বর (হি.স.): জাপানের ওসাকা শহরের একটি বাণিজ্যিক বহুতলে বিধ্বংসী আগুনে প্রাণ হারালেন কমপক্ষে ২৭ জন। শুক্রবার সকালে ওসাকা শহরের একটি বাণিজ্যিক ভবনে অবস্থিত মানসিক স্বাস্থ্য ক্লিনিকে ভয়াবহ আগুন লাগে। বাণিজ্যিক ভবনের চার-তলায় সকাল ১০.১৮ মিনিট নাগাদ প্রথমে আগুন দেখা যায়। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছে যায় দমকলের মোট ৭০টি ইঞ্জিন।

চার-তলার ক্লিনিকে মানসিক স্বাস্থ্য সেবার পাশাপাশি সাধারণ চিকিৎসা প্রদান করা হত। আগুনে সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। ওসাকা দমকল বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুনে মৃত্যু হয়েছে কমপক্ষে ২৭ জনের। একজনকে সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার পরই গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top