News Flash

  • Home
  • Uncategorized
  • BJP: পুরভোটে কেন্দ্রীয় বাহিনী: একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল বিজেপি
Image

BJP: পুরভোটে কেন্দ্রীয় বাহিনী: একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল বিজেপি

কলকাতা, ১৬ ডিসেম্বর (হি. স.) : পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে মামলার রায়ে ভোট পরিচালনায় পুলিশের উপরই আস্থা রেখেছে হাই কোর্টের একক বেঞ্চ। কিন্তু আদালতের এই রায়ে সন্তুষ্ট নয় বিজেপি। এ নিয়ে এ বার তারা ডিভিশন বেঞ্চে গেল। প্রধান বিচারপতি মামলাটির গ্রহণের অনুমতি দিয়েছেন। শুক্রবার এই মামলার শুনানি।

বিজেপি-র আইনজীবী ধীরাজ ত্রিবেদী প্রধান বিচারপতিকে বলেন, ‘‘এ রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেছে। ওই ঘটনায় সিবিআই এখনও তদন্ত করছে। তা ছাড়া গত পুরভোটে পুলিশ কর্মী গুলিবিদ্ধ হন। ভয়মুক্ত পরিবেশে মানুষকে ভোট করাতে গেলে কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন। সন্ত্রাসমুক্ত ভোটের জন্য ত্রিপুরা পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছিল সুপ্রিম কোর্ট। কিন্তু একক বেঞ্চ আমাদের আবেদন খারিজ করে দিয়েছে। তাই আমরা ডিভিশন বেঞ্চে আবেদন করতে চাই। দয়া করে আমাদের অনুমতি দিন।’’ প্রধান বিচারপতি মামলাটির অনুমতি দেন।

বৃহস্পতিবারই এই মামলায় রাজ্য পুলিশের উপর আস্থা রেখে বিচারপতি রাজশেখর মান্থা বলেন, কেউ নিরাপত্তার অভাব বোধ করলে সংশ্লিষ্ট থানায় অভিযোগ করবে। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নিতে হবে পুলিশকে। এ নিয়ে রাজ্য এবং কমিশনের ব্যাখ্যাতেও আদালত সন্তুষ্ট।

Releated Posts

রাহুল গান্ধী চাইলে সংসদে বিরোধীরা স্লোগান ও হট্টগোল করত না: কিরেন রিজিজু

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী চাইলে সদ্য সমাপ্ত বাদল অধিবেশনে বিরোধী সাংসদরা সংসদে হট্টগোল…

ByByNews Desk Aug 19, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top