News Flash

  • Home
  • Uncategorized
  • আমলাদের বদান্যতায় সরকারী প্রকল্পের দফারফা
Image

আমলাদের বদান্যতায় সরকারী প্রকল্পের দফারফা

আগরতলা, ১৬ ডিসেম্বর : এসএইচজি গ্রুপের কর্মীরা তাদের বরাদ্দকৃত ফার্মের ব্যবস্থা না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের দায়িত্বজ্ঞানহীনতার কারণেই এ ধরনের ঘটনা ঘটে চলেছে বলে অভিযোগ করা হয়েছে।

রাজ্য সরকার স্ব-সহায়ক দলগুলিকে স্বনির্ভর করে তোলার জন্য বিভিন্ন পরিকল্পনার কথা ঘোষণা করেছে। অথচ এই সমস্ত পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে একাংশের আমলারা গাফিলতি করে চলেছেন, এমনটাই অভিযোগ। তাতে সরকারের আসল উদ্দেশ্য বিঘ্নিত হচ্ছে। এধরনের গাফিলতির নজির নজরে এসেছে ধলাই জেলার আমবাসায়। আমবাসা আর ডি ব্লকের অধীনে বাগমারা এলাকায় কিছু সংখ্যক এসএইচজি গ্রুপের মহিলা কর্মীদের জন্য বছর দেড়েক আগে শুকর, পোল্ট্রি মোরগ ফার্ম ও গবাদিপশুর ফার্ম গড়ে তোলার জন্য অর্থ বরাদ্দ হয়। কিন্তু আজ পর্যন্ত তাদের সেই ফার্মগুলির ঘর তৈরি করে দেইনি আমবাসা আর ডি ব্লকের ইঞ্জিনিয়ার। তাই তারা ক্ষতির সম্মুখিন হচ্ছেন।

তারা জানিয়েছেন, বহুবার সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েও কোনো কাজ হয়নি। তাই তারা সংবাদ মাধ্যমের সম্মুখে বিষয়টি তুলে ধরেন। তারা চাইছেন অতিসত্বর সংশ্লিষ্ট দপ্তর যেন তাদের সমস্যা সমাধান করতে এগিয়ে আসে। অন্যথায় তারা আগামী দিনে রাস্তা অবরোধ  করতে বাধ্য হবেন। জানা গেছে, আসকি এসএইচজি, অঙ্গনা এসএইচজি, দিশারী এসএইচজি, শান্তি এসএইচজি এই চারটি এসএইচজি-র নামে  শুকর, পোল্ট্রি মোরগ ও গবাদি পশুর ফার্ম গড়ে তোলার কাজ বরাদ্দ হয়েছে। তাঁদের দাবি, সংশ্লিষ্ট দপ্তর কাজ করতে ব্যর্থ হলে তাদের গ্রুপের একাউন্টে টাকা ঢুকিয়ে দেওয়া হোক। তারা নিজেরাই ফার্ম গড়ে তুলবেন বলে জানিয়েছেন। অবিলম্বে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top