News Flash

  • Home
  • Uncategorized
  • Narendra Modi: বীজ থেকে বাজার পর্যন্ত, কৃষকের আয় বাড়াতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: বীজ থেকে বাজার পর্যন্ত, কৃষকের আয় বাড়াতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.): বীজ থেকে বাজার পর্যন্ত কৃষকদের আয় বাড়ানোর লক্ষ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশের অন্নদাতাদের আশ্বস্ত করে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ বিষয়ে জাতীয় শিখর সম্মেলনে প্রধানমন্ত্রী বলেছেন, “মাটি পরীক্ষা থেকে শুরু করে নতুন নতুন বীজ, পিএম কিষাণ সম্মান নিধি থেকে খরচের দেড়গুণ এমএসপি পর্যন্ত, সেচের শক্তিশালী নেটওয়ার্ক থেকে কিষাণ রেল পর্যন্ত, অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে।”

প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “চাষাবাদের কৌশলের ভুল থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, খড় পুড়িয়ে দিলে জমির উর্বরতা নষ্ট হয়। কিন্তু ফসলের খড় পোড়ানো এখন রীতি হয়ে দাঁড়িয়েছে।” প্রাকৃতিক কৃষির উপর জোর দিয়ে মোদী বলেছেন, “প্রাকৃতিক চাষ দেশের ৮০ শতাংশ ক্ষুদ্র কৃষকদের সবচেয়ে বেশি উপকৃত করবে। এই সমস্ত কৃষকদের ২ হেক্টরেরও কম জমি রয়েছে এবং রাসায়নিক সারের জন্য প্রচুর খরচ করেন… তবে প্রাকৃতিক সার ব্যবহার করলে তাদের উপকার হবে।” প্রধানমন্ত্রী জানান, “রসায়ন পরীক্ষাগার থেকে কৃষিকে বের করে নিয়ে প্রাকৃতিক গবেষণাগারের সঙ্গে যুক্ত করতে হবে আমাদের। যখন আমি একটি প্রাকৃতিক পরীক্ষাগারের কথা বলি, এটি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক… বীজ থেকে মাটি পর্যন্ত, সব সমাধান প্রাকৃতিকভাবে আনা যায়।”

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top