News Flash

  • Home
  • Uncategorized
  • Bank Strike: সর্বভারতীয় ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়ন আহূত দু-দিবসীয় হরতালের প্রভাব অসমেও
Image

Bank Strike: সর্বভারতীয় ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়ন আহূত দু-দিবসীয় হরতালের প্রভাব অসমেও

গুয়াহাটি, ১৬ ডিসেম্বর (হি.স.) : আজ ১৬ এবং আগামীকাল ১৭ ডিসেম্বর সর্বভারতীয় ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়ন (ইউএফবিইউ) আহূত দু-দিবসীয় হরতালের ব্যাপক প্রভাব পড়েছে অসমেও। রাজ্যের বিভিন্ন ব্যাংকের কৰ্মচারীরা সর্বভারতীয় হরতালকে সমৰ্থন জানিয়ে আজ সকাল থেকে পিকেটিঙে বসেছেন। ফলে ব্যাংকগুলির কাজকর্ম অচল হয়ে পড়েছে।

কেন্দ্ৰীয় সরকার ভারতের কয়েকটি রাষ্ট্ৰায়ত্ত ব্যাংককে বেসরকারিকণের তৎপরতা চালিয়েছে, এর বিরোধিতা করে আজ দেশের নয়টি ব্যাংক কৰ্মচারীর যৌথ সংগঠন ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নের আহ্বানে দু-দিবসীয় হরতাল কর্মসূচিতে শামিল হয়েছেন অসমের ব্যাংক কর্মচারীরা। গুয়াহাটিতে জনৈক ব্যাংক কর্মচারী জানান, ব্যাংকের কাজকর্ম অচল হলেও ব্যাংকের অনলাইন পরিষেবা সক্ৰিয় রয়েছে। তিনি বলেন, দুদিবসীয় হরতালে অংশগ্ৰহণ করেছেন দেশের বিভিন্ন ব্যাংকের প্ৰায় নয় লক্ষ কৰ্মচারী।

এখানে উল্লেখ করা যেতে পারে, সংসদে ২০২১-২২ অৰ্থবৰ্ষেৰ বাজেট পেশ করে ১.৭৫ লক্ষ কোটি টাকা সংগ্ৰহের বিনিয়োগের লক্ষ্যে দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংককে বেসরকারিকরণ করা হবে বলে ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এই ঘোষণার পর ব্যাংক কৰ্মচারীরা হরতালের কর্মসূচি গ্ৰহণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রসঙ্গত, এর আগে ২০১৯ সালে আইডিবিআই ব্যাংকের সিংহভাগ অংশ এলআইসি-র কাছে বিক্ৰি করে আইডিবিআই ব্যাংককে বেসরকারিকরণ করেছিল কেন্দ্রীয় সরকার।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top