News Flash

  • Home
  • Uncategorized
  • Ramnath Kovind: বিজয় দিবসে ঢাকায় বর্ণাঢ্য কুচকাওয়াজ, বিশেষ সংবর্ধনা ভারতের রাষ্ট্রপতিকে
Image

Ramnath Kovind: বিজয় দিবসে ঢাকায় বর্ণাঢ্য কুচকাওয়াজ, বিশেষ সংবর্ধনা ভারতের রাষ্ট্রপতিকে

ঢাকা, ১৬ ডিসেম্বর (হি.স.): বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীতে ঢাকার জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত হল সম্মিলিত বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ। বৃহস্পতিবার সকালে শেরেবাংলা নগরে জাতীয় প্যারেড গ্রাউন্ডে উপস্থিত থেকে বিজয় দিবস প্যারেডে অংশ নেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সকাল সাড়ে দশটা নাগাদ শুরু হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ। সম্মিলিত বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের স্বাধীনতার ৫০ তম বিজয়ের এই বর্ণাঢ্য আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, মন্ত্রিপরিষদের সদস্য, বিচারপতি, সামরিক ও অসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধান, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ-সহ দেশ ও বিদেশের আমন্ত্রিত অতিথিরা প্যারেড গ্রাউন্ডে উপস্থিত থেকে কুচকাওয়াজ উপভোগ করছেন।

প্যারেড গ্রাউন্ডে ভারতের রাষ্ট্রপতিকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও তিন বাহিনী প্রধানরা। ভারতের রাষ্ট্রপতিকে সশস্ত্র সংবর্ধনা দেয় সম্মিলিত বাহিনীর সদস্যরা। এরপর বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অভিবাদন মঞ্চে যান এবং ভারতের রাষ্ট্রপতিকে নিয়ে ভিভিআইপি গ্যালারিতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top