News Flash

  • Home
  • Uncategorized
  • Covid19: করোনা-সংক্ৰমণ ফের ঊর্ধ্বমুখী ভারতে, দৈনিক মৃত্যুও চিন্তা বাড়াচ্ছে
Image

Covid19: করোনা-সংক্ৰমণ ফের ঊর্ধ্বমুখী ভারতে, দৈনিক মৃত্যুও চিন্তা বাড়াচ্ছে

নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.): ভারতে দৈনিক করোনা-সংক্ৰমণ ফের কিছুটা বাড়ল, সংক্রমণের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও চিন্তা বাড়াচ্ছে। বুধবার সারাদিনে ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৯৭৪ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৩৪৩ জনের। বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার থেকে সেরে উঠেছেন ৭,৯৪৮ জন, ভারতে সুস্থতার হার এই মুহূর্তে ৯৮.৩৮ শতাংশ। বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ৮,৭২,৪৫-এ পৌঁছেছে, শেষ ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ৩১৭ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭,৯৭৪ জন, এই সংখ্যা আগের দিনের তুলনায় অনেকটাই বেশি। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.২৫ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের টিকা পেয়েছেন ৬০ লক্ষ ১২ হাজার ৪২৫ জন প্রাপক, ফলে ভারতে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ১,৩৫,২৫,৩৬,৯৮৬ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৩৪৩ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,৭৬,৪৭৮ জন (১.৩৭ শতাংশ)। করোনার বাড়বাড়ন্তের মধ্যে সুস্থতাই খানিকটা স্বস্তি দিচ্ছে, বুধবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৭,৯৪৮ জন। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৩,৪১,৫৪,৮৭৯ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৩৮ শতাংশ।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top