News Flash

  • Home
  • Uncategorized
  • Recovered : চুরাইবাড়িতে উদ্ধার তিন লক্ষাধিক টাকার সেগুন কাঠ ও একটি মিনি স মিল
Image

Recovered : চুরাইবাড়িতে উদ্ধার তিন লক্ষাধিক টাকার সেগুন কাঠ ও একটি মিনি স মিল

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৫ ডিসেম্বর৷৷ গোপন সংবাদের ভিতিতে ধর্মনগর বন দপ্তরের কর্মীরা বিপুল পরিমানের সেগুন কাঠ উদ্বার করতে সক্ষম হয়৷বুধবার দুপুরে গোপন খবর আসে চুরাইবাড়ি ফরেষ্ট বিট এলাকার ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডের জনৈক আব্দুল রব এর বাড়িতে প্রচুর পরিমানে চোরাই কাঠ মজুত রয়েছে৷ সেই সংবাদের ভিতিতে ধর্মনগরের এসডিএফও অক্ষয় কুমার বরদি, ধর্মনগর রেঞ্জের রেঞ্জার শৈলেন মালাকার,চুরাইবাড়ি ফরেষ্ট বিটের বিট অফিসার গৌতম দাসের নেত্বতে বন দপ্তরের কর্মীরা ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের আব্দুল রব এর বাড়িতে তল্লাশি চালায়৷ তাছাড়া উক্ত অভিযানে চুরাইবাড়ি থানার পুলিশ ও টি এস আর বাহীনি মোতায়ন ছিল৷

বন দপ্তরের কর্মীদের তল্লাশি অভিযানে প্রায় চারশো ফুট সেগুন কাঠ উদ্বার করে এবং সেই সাথে একটি মিনি শ্রমিল উদ্ধার হয়৷জানা গেছে, অভিযুক্ত বাড়ি মালিক তার বাড়িতে কেবিনেট তৈরি করে প্রতিদিন এক থেকে দুই গাড়ি কাট উত্তর জেলা সহ অসমে পাচার করতো৷তবে বন দপ্তরের কর্মীদের তল্লাশি অভিযান টের পেয়ে চোরাই কাঠ পাচারকারী বাড়ি থেকে পালিয়ে যায়৷ বন দপ্তরের কর্মীরা এই ব্যাক্তির বিরুদ্ধে বন আইন অনুযায়ী একটি মামলা দায়ের করেছে৷ বর্তমানে উদ্ধারকৃত বিপুল সেগুন কাটগুলি চুরাইবাড়ি ফরেষ্ট বিটের হেফাজতে রয়েছে৷প্রসঙ্গত উল্লেখ্য ধর্মনগর মহকুমার বিভিন্ন প্রত্যান্ত গ্রাম গুলিতে কাঠ পাচারকারীরা রির্জাভ ফরেষ্টের দামি দামি গাছ যেমন পাচার করে যাচ্ছে,তেমনি চুরাইবাড়ি সহ আশপাশ এলাকাতে বেশ কয়েক জন অসাধু ব্যাবসায়ী বনের কাঠ কেটে এনে অবৈদ ভাবে ক্যাবিনেট এর ব্যাবসা করে যাচ্ছে৷ দাবি উঠছে অতিসত্বর ব্যবস্থা গ্রহনের৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top