News Flash

  • Home
  • Uncategorized
  • Miscreants : দুই শিক্ষিকার পিছু ধাওয়া দুস্কৃতীদের
Image

Miscreants : দুই শিক্ষিকার পিছু ধাওয়া দুস্কৃতীদের

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৫ ডিসেম্বর৷৷ দুই শিক্ষিকার পেছনে ধাওয়া করে ৮-১০ জন যুবক! খোয়াই থানাধীন জাম্বুরা সুকলের দুই শিক্ষিকা সুতপা রায় ও লিনা দেববর্মা, দেড় বছর ধরে বিপুল পাল এর গাড়ি করে কর্মস্থলে আসা-যাওয়া করেন৷ আজ সুকল থেকে ফেরার পথে ৮-১০ জন যুবক বাইক নিয়ে তাদের পেছনে ধাওয়া করে৷ প্রায় আগরতলা পর্যন্ত ধাওয়া চলার পর আতঙ্কিত শিক্ষিকারা আশ্রয় নেন জিবি ফাঁড়িতে৷


গাড়ী চালকের বাড়ী নন্দননগর৷ তিনি সবিস্তার জানাতে গিয়ে বলেন ৪-৫ যুবক তাদের গাড়ীকে লেম্বুছড়া পর্যন্ত ধাওয়া করে৷ খোয়াই থেকে ধাওয়া শুরু হয়৷ ঘটনার সূত্রপাত সেখান থেকেই৷ গাড়ীতে এসে একটি বাইক সামান্য ধাক্কা দেয়৷ এতে উল্টো যুবকরাই ক্ষেপে যায় এবং ধাওয়া শুরু করে৷ মোট ৫-৬ জন বাইক নিয়ে ধাওয়া করতে থাকলে গাড়ী চালক বা যাত্রী হিসাবে ২ জন শিক্ষিকা সাহস পাননি পাহাড়ে দাঁড়িয়ে বিষয়টিকে মিমাংসা করার৷ সেখানেই গাড়ীটিকে বাইকগুলো ধাক্কা দেয়৷ ভয়ে গাড়ী চালক গাড়ী আর থামায়নি৷ সোজা আগরতলা জিবি পুলিশ ফাঁড়ীতে গিয়ে আশ্রয় নেয়৷ ২ জন শিক্ষিকার মধ্যে একজন আগরতলা রামনগর এলাকা নিবাসী এবং অপরজন কৃষ্ণনগর নিবাসী৷ তবে লিনা দেববর্মা খোয়াইয়ের বাসিন্দা৷ কিন্তু বর্তমানে আগরতলায় থাকেন৷ গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ শিক্ষিকারাও আতঙ্কে রয়েছেন৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top