News Flash

  • Home
  • Uncategorized
  • BSF Tripura: নেশা সামগ্রী উদ্ধার এবং গবাদী পশু পাচার রুখে দিল বিএসএফ, উদ্ধার সামগ্রীর বাজার মূল্য ২৩ লক্ষাধিক টাকা
Image

BSF Tripura: নেশা সামগ্রী উদ্ধার এবং গবাদী পশু পাচার রুখে দিল বিএসএফ, উদ্ধার সামগ্রীর বাজার মূল্য ২৩ লক্ষাধিক টাকা

আগরতলা, ১৫ ডিসেম্বর (হি. স.) : নেশা বিরোধী অভিযান এবং পাচারের বিরুদ্ধে আবারও সাফল্য পেয়েছে বিএসএফ। ধ্বংস করেছে গাজা চাষ। বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিকের দাবি, উদ্ধার করা সামগ্রীর বাজার মূল্য ২৩ লক্ষাধিক টাকা। তাঁর দাবি, ১৩৪ কেজি গাঁজা, ৫৯ বোতল বিদেশী মদ, ৩০ বোতল ফেন্সিডিল সাথে অন্যান্য নেশা সামগ্রী এবং ৬টি গবাদি পশু একাধিক স্থানে অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে। পুলিশ এবং কাস্টমসের সাথে যৌথ অভিযানে ওই সাফল্য মিলেছে।


তিনি জানান, গোয়েন্দা খবরের ভিত্তিতে মঙ্গলবার গকুলনগরস্থিত বিএসএফের ১৫০ নম্বর ব্যাটেলিয়নের বক্সনগর বিওপি-র জওয়ানরা ৮২ কেজি গাজা উদ্ধার করেছে। যার বাজার মূল্য ৪ লক্ষ ১০ হাজার টাকা হবে। তিনি বলেন, উদ্ধার করা গাঁজা সিপাহীজলা জেলায় সোনামুড়া মহকুমার কলমচৌরা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।


তেমনি অন্য আরেকটি খবরের ভিত্তিতে বিএসএফ জওয়ানরা বেআইনি নেশা সামগ্রী উদ্ধার করেছে। উদ্ধার করা নেশা সামগ্রীর বাজার মূল্য ৮ লক্ষ ১৭ হাজার ৪২৫ টাকা হবে, জানান তিনি। ওই নেশা সামগ্রীগুলি সোনামুড়া কাস্টমসের হাতে তুলে দেওয়া হয়েছে, বলেন তিনি।


এদিকে, আজ গোপন খবরের ভিত্তিতে কমলপুর থানার পুলিশ এবং বিএসএফ ১২৪ ও ৯ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা যৌথ অভিযানে নেমে পশ্চিম ত্রিপুরা জেলায় মোহনপুর মহকুমায় সুন্দরটিলা থানার অধীন সিমনা গ্রামের নিকটবর্তী জঙ্গলে ২০ হাজার গাজার চারা ধ্বংস করা হয়েছে, বলেন তিনি।


বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিকের দাবি, নেশা এবং পাচারের বিরুদ্ধে লাগাতর অভিযান জারি রয়েছে। তাতে যে সাফল্য মিলছে, তা একা ভাগ করে নেওয়ার সুযোগ নেই। কারণ, ত্রিপুরা পুলিশ এবং কাস্টমস যৌথভাবে সহযোগিতার হাত বাড়িয়ে রেখেছে। তাই, সবকিছু সম্ভব হচ্ছে

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top