News Flash

  • Home
  • Uncategorized
  • Accident: অন্ধ্রপ্রদেশে নদীতে পড়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত্যু কমপক্ষে ৯ জনের
Image

Accident: অন্ধ্রপ্রদেশে নদীতে পড়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত্যু কমপক্ষে ৯ জনের

অমরাবতী, ১৫ ডিসেম্বর (হি.স.): অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেল যাত্রীবোঝাই একটি বাস। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৯ জনের, তাঁদের মধ্যে বাসের চালকও রয়েছেন। বুধবার পশ্চিম গোদাবরী জেলার জাঙ্গারেড্ডিগুদেমের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে জাল্লেরু নদীতে পড়ে যায় অন্ধ্রপ্রদেশ রাজ্য পরিবহণ নিগমের একটি বাস।

পশ্চিম গোদাবরী জেলার পুলিশ সুপার রাহুল দেব শর্মা জানিয়েছেন, ওই বাসে মোট ৩৫ জন (বেসরকারি সূত্রের ৪৭) যাত্রী ছিলেন। তেলেঙ্গানার অস্বরোপেট থেকে জাঙ্গারেড্ডিগুদেম অভিমুখে যাচ্ছিল বাসটি। বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে সংঘর্ষ থেকে বাঁচতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাসের চালক। এরপর জেল্লারু নদীতে পড়ে যায় বাসটি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ মহিলা-সহ ৯ জনের। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top