News Flash

  • Home
  • Uncategorized
  • Ramnath Kovind: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য কোবিন্দের, মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি
Image

Ramnath Kovind: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য কোবিন্দের, মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

ঢাকা, ১৫ ডিসেম্বর (হি.স.): বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বুধবার দুপুর ১.৪৫ মিনিট নাগাদ ঢাকার ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এর আগে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও দু’দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বুধবার ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ঢাকায় এসেছেন। ১১.২০ মিনিট নাগাদ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ভারতের রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের বহনকারী বিশেষ বিমান। বিমানবন্দরে সস্ত্রীক ভারতীয় রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ভারতের রাষ্ট্রপতিকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top