News Flash

  • Home
  • Uncategorized
  • Omicron: ওমিক্রনে আক্রান্ত মুর্শিদাবাদের ৭ বছরের শিশু, রাজ্যে প্রথম
Image

Omicron: ওমিক্রনে আক্রান্ত মুর্শিদাবাদের ৭ বছরের শিশু, রাজ্যে প্রথম

কলকাতা, ১৫ ডিসেম্বর (হি.স) : এ রাজ্যেও ঢুকে পড়ল ওমিক্রন। সাত বছরের করোনা পজিটিভ এক শিশুর জিনোম সিকোয়েন্সিয়ে ধরা পড়েছে করোনার অতি সংক্রামক প্রজাতি। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, আক্রান্ত ছেলেটি মুর্শিদাবাদের ফরাক্কা থানার বেনিয়াগ্রামে বাড়ি। কিছুদিন আগে হায়দরাবাদ থেকে রাজ্যে ফিরেছিল সে। আক্রান্তের সংস্পর্শে আসায় বাবা-মা এবং অন্যান্যদের করোনা পরীক্ষা শুরু হয়েছে। বুধবার এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যসচিব নারায়ন স্বরূপ নিগম।

তেলেঙ্গানা সরকারই সাত বছরের শিশুর ওমিক্রন আক্রান্তের হদিশ দেয় নবান্নকে। চেলেটি আবু ধাবি থেকে এসেছিল। প্রোটোকল মেনেই আবু ধাবি থেকে আসা এমিরেটসের ওই বিমানের যাত্রীদের নমুনা সংগ্রহ করা হয়। সঙ্গে সঙ্গে তা পাঠানো হয় সেন্টার ফর ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড ডায়গোনস্টিক (সিডিএফডি)-তে। এদিন সকালেই রিপোর্ট এসেছে। আর তাতেই জানা যায় ওই বালক ওমিক্রন আক্রান্ত।’’ সঙ্গে সঙ্গে তেলেঙ্গানা সরকারই পশ্চিমবঙ্গ সরকারকে জানায়। সেখান থেকে শিশুটি ফেরে মুর্শিদাবাদে। ওই শিশুটি ছাড়াও হায়দরাবাদে এদিন আরও দু’জন করোনা আক্রান্ত প্রাপ্তবয়স্কের জিনোম সিকোয়েন্সিয়ে মেলে ওমিক্রন। দু’জনই বাইরে থেকে ভারতে এসেছেন। তেলেঙ্গানা সরকার জানিয়েছে, তাঁরা কেনিয়া এবং সোমালিয়ার বাসিন্দা।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top