Virat Kohli: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে খেলবেন কোহলী

মুম্বই, ১৫ ডিসেম্বর (হি.স) : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে খেলবেন বিরাট কোহলী। বুধবার সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন তিনি। কোহলী ছুটি চেয়েছেন বলে শোনা গেলেও তা ভুল বলেই জানিয়েছেন তিনি।

সাংবাদিক বৈঠকে কোহলী বলেন, ‘‘একদিনের ক্রিকেটে খেলার জন্য আমি তৈরি। শোনা যাচ্ছিল আমার নাকি অন্য কোথাও যাওয়ার কথা, সেই সব ভুল। টেস্ট দল নির্বাচনের দেড় ঘণ্টা আগে আমাকে ফোন করেন প্রধান নির্বাচক।

তিনি জানিয়েছিলেন একদিনের ক্রিকেটে আমাকে অধিনায়ক রাখা হচ্ছে না।’’

শেষ কয়েক দিন ধরে কোহলীর ছুটি নেওয়ার খবর নিয়ে তোলপাড় হয় ক্রিকেটমহল।

সেই সব জল্পনায় জল ঢেলে দিয়ে বুধবার কোহলী জানিয়ে দিলেন তিনি একদিনের সিরিজে খেলার জন্য তৈরি।