News Flash

  • Home
  • Uncategorized
  • Virat-Rohit: কেউই ক্রিকেটের ঊর্ধ্বে নয়’, বিরাট-রোহিত দ্বৈরথে মন্তব্য অনুরাগের
Image

Virat-Rohit: কেউই ক্রিকেটের ঊর্ধ্বে নয়’, বিরাট-রোহিত দ্বৈরথে মন্তব্য অনুরাগের

ঘোষণার পর মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাওয়া যায়। অনেকে যেমন এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন, অনেকে আবার মনে করছেন বিসিসিআইয়ের সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে আরও কিছুটা স্বচ্ছ্বতা দরকার ছিল।

ইতিপূর্বে মঙ্গলবার ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন বিরাট কোহলি এবং রোহিত শর্মা সম্ভাব্য দ্বৈরথ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আর বুধবার কেন্দ্রীয় যুবকল্যাণ এবং ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর স্পষ্ট জানিয়ে দিলেন, ক্রিকেটের ঊর্ধ্বে কেউ নয়। বিরাট কোহলি এবং রোহিত শর্মার সম্ভাব্য দ্বৈরথ প্রসঙ্গে অনুরাগ ঠাকুর বলেন, ‘খেলাকেই অগ্রাধিকার দেওয়া উচিত। কেউই খেলার ঊর্ধ্বে নয়। কোন খেলায় ক্রিকেটারদের মধ্যে কী ঘটছে, সেটা আমি আলাদা করে বলতে পারব না। এটা সংশ্লিষ্ট ফেডারেশন এবং অ্যাসোসিয়েশনের কাজ। ফলে ওরা আগে থেকে ভালোভাবে জানিয়ে দিলে ব্যাপারটা আরও স্পষ্ট হবে।’

অন্যদিকে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার কারণে দক্ষিণ আফ্রিকা বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে পারবেন না রোহিত শর্মা। এদিকে আবার জল্পনা তৈরি হয়েছিল যে একদিনের সিরিজে হয়ত নাও খেলতে পারেন বিরাট কোহলি। মেয়ের জন্মদিনের কারণে ছুটি নিতে পারেন তিনি। যদিও গতকাল রাতেই বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে বিরাট একদিনের সিরিজে খেলবেন। আগামী ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট শুরু হবে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top