News Flash

  • Home
  • Uncategorized
  • Varun Singh: ৭ দিনের লড়াই শেষ, রাওয়াতের সফরসঙ্গী গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং প্রয়াত
Image

Varun Singh: ৭ দিনের লড়াই শেষ, রাওয়াতের সফরসঙ্গী গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং প্রয়াত

নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.): টানা ৭ দিনের লড়াই শেষ! গত ৮ ডিসেম্বর তামিলনাড়ুর কুন্নুরে হেলিকপ্টার দুর্ঘটনায় একমাত্র জীবিত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংও প্রয়াত হয়েছেন। বুধবার ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার সকালে প্রয়াত হয়েছেন ৮ ডিসেম্বর হেলিকপ্টার দুর্ঘটনায় জখম গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। গ্রুপ ক্যাপ্টেনের প্রয়াণে আমরা গভীরভাবে ব্যথিত। গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে মনের বেদনা ব্যক্ত করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের প্রয়াণে আমি অত্যন্ত মর্মাহত। দেশের স্বার্থে তাঁর অসামান্য সেবা কখনও ভোলার নয়।”

গত ৮ ডিসেম্বর তামিলনাড়ুর সুলুর থেকে ওয়েলিংটন যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে সেনার এমআই-১৭, ভি- ৫ হেলিকপ্টার। সওয়ারি হিসেবে ছিলেন সস্ত্রীক চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) বিপিন রাওয়ত-সহ ১৪ জন। বেলা ১২টা ৪০ নাগাদ নীলগিরির একটি চা বাগানের উপর আচমকাই ভেঙে পড়ে কপ্টার। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হেলিকপ্টারটি একটি গাছের সঙ্গে ধাক্কা লাগার পর তাতে আগুন ধরে যায়। তার পর আরও একটি গাছে ধাক্কা মেরে মাটিতে আছড়ে পড়ে হেলিকপ্টার। দুর্ঘটনায় সস্ত্রীক সিডিএস-সহ সকলের মৃত্যু হলেও বেঁচে গিয়েছিলেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। তাঁর শরীরের ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল। তাঁকে দ্রুত উদ্ধার করে নিকটবর্তী ওয়েলিংটনের সেনা হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতির অবনতি হলে তাঁকে স্থানান্তরিত করা হয় বেঙ্গালুরুর সেনা হাসপাতালে। টানা ৭ দিনের লড়াই শেষে বুধবার প্রয়াত হয়েছেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। হেলিকপ্টার দুর্ঘটনায় একমাত্র জীবিত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রমুখ।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top