News Flash

  • Home
  • Uncategorized
  • পুলিশ কিছু না কিছু ভাবে আটকাবে: দিলীপ ঘোষ
Image

পুলিশ কিছু না কিছু ভাবে আটকাবে: দিলীপ ঘোষ

কলকাতা,১৪ ডিসেম্বর (হি. স.): পুরভোটের দিন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে বিজেপি বনাম তৃণমূল তরজা । এরই মাঝে ফের তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার গোয়াবাগানে ১৬ নম্বর ওয়ার্ডের বিজেপির প্রার্থীর হয়ে প্রচারে বেরিয়ে সিঙ্গুরে বিজেপির কর্মসূচি প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ”পুলিশ কিছু না কিছু ভাবে আটকাবে” ।


সিঙ্গুরে বিজেপির কর্মসূচি প্রসঙ্গে দিলীপ ঘোষ রাজ্য সরকারকে এক হাত নিয়ে আরও বলেন, ” বিরোধীরা আন্দোলন করবে । পুলিশ তো আটকাবেই । সরকার কাউকেই ছাড়বে না । আমাদের এর মধ্যেই আন্দোলন করতে হবে । আমরা নিয়ম মেনে অনুমতি নিয়ে আন্দোলন করলেও আটকানো হয় । অবস্থা বুঝে সেই মুহূর্তে ব্যবস্থা নেওয়া হবে ।পুলিশ কিছু না কিছু ভাবে আটকাবেই তার মধ্যেও রীতিনীতি মেনে আন্দোলন করতে হবে ”। প্রসঙ্গত, মঙ্গলবার সিঙ্গুরে কৃষক আন্দোলন শুরু করার কথা বিজেপির । কিন্তু ধর্না মঞ্চ তৈরি নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে ।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top