News Flash

  • Home
  • Uncategorized
  • Manik Sarkar : সরকারী স্কুলেও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন হোক, চাইছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী
Image

Manik Sarkar : সরকারী স্কুলেও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন হোক, চাইছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ ডিসেম্বর (হি. স.) : সরকারী স্কুলেও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজনে নবীন প্রজন্মকে উত্সাহিত করতে হবে। তবেই, ত্রিপুরায় সংকট ঘুচবে। আজ বামপন্থী যুব সংগঠনের উদ্যোগে চব্বিশ বারের অধিক রক্তদাতাদের সম্বর্ধনা অনুষ্ঠানে দৃঢ় প্রত্যয়ের সুরে একথা বলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার। তাঁর কথায়, যুব প্রজন্ম এগিয়ে আসলে তবেই রক্ত সংকট মেটানো সম্ভব হবে। এদিন তিনি রক্তদানের মাধ্যমে মানব সেবায় নিঃস্বার্থ অবদানের জন্য দৃষ্টান্ত স্থাপনকারী রক্তদাতাদের কুর্ণিশ জানিয়েছেন।

তিনি বলেন, কোন কিছুর বিনিময়ের আশা ছাড়াই ২৪ থেকে ২৫ বার রক্তদান প্রসংশার অধিকারী। তাঁদের সকলকে হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে তিনি আবেদন রাখেন, ৬৫ বছরের নীচে বয়সীদের রক্তদানে সক্ষম সকলের মানব কল্যানে অবশ্যই এগিয়ে আসা উচিত।

এদিন তিনি ত্রিপুরায় রক্তদানে দৃষ্টান্ত স্থাপনকারী জনৈক রক্তদাতার প্রসঙ্গ তুলে ধরে বলেন, ৮৭ বার রক্তদান করেছেন এমনও মহানুভব রয়েছেন আমাদের সমাজে। তাঁর রক্তদানের দাবি প্রথমে বিশ্বাস হয়নি আমার। তাই, তাঁর দেখা করে আশ্বস্ত হয়েছি, আমাদের মধ্যে এখনো এমন পরোপকারী মানুষ রয়েছেন। মানিক সরকার বলেন, ওই রক্তদাতা আমার থেকে বয়সে অনেক ছোট ছিলেন। তবু, তাঁর উদ্যমী মানসিকতাকে ধন্যবাদ দিয়েছি, কুর্ণিশ জানিয়েছি।

এদিন তিনি বলেন, চাহিদার তুলনায় রক্তের যোগানে ঘাটতি থাকলে রোগীদের সমস্যায় পড়তে হবে। নতুন রক্তদাতা এগিয়ে আসলে সেই ঘাটতি কখনই পূরণ করা সম্ভব নয়। তাই, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং কলেজের অধ্যক্ষদের আলোচনার ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে রক্তদান শিবিরের আয়োজন করতে হবে বলে দাবি করেন তিনি। তাতে, রক্তের ঘাটতি অনেকটাই মিটবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। সাথে বিভিন্ন ক্লাবগুলিকে ধারাবাহিকভাবে রক্তদান শিবিরের আয়োজনের উপর গুরুত্ব দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

প্রবীণ কমিউনিস্ট নেতা আজ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন। তাতে তিনি আবেদন রেখেছেন, একাংশ অন্ধবিশ্বাসীদের হুমকিতে ভয় পেয়ে রক্তদানে পিছিয়ে যাবেন না। তাঁদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে রক্তদানের মত মহান কাজে ব্রতী হন। তাঁর কথায়, রক্তদাতা কাকে রক্ত দিয়েছেন জানতে চান না, এমনকি রক্তগ্রহিতাও কে রক্ত দিয়েছেন সেই খবব নেন না। চিকিত্সকরাও শুধু রক্তের গ্রুপ সম্পর্কে অবগত থাকেন, একে অপরের ধর্ম সম্পর্কে জানতে তিনি মোটেও আগ্রহী হন না।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top