News Flash

  • Home
  • Uncategorized
  • ভিলেজ সচিব সহ সদস্যরা তালাবন্দী
Image

ভিলেজ সচিব সহ সদস্যরা তালাবন্দী

ধর্মনগর, ১৪ ডিসেম্বর : উত্তর ত্রিপুরা জেলার বালিছড়া এডিসি ভিলেজে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বালিছড়া এডিসি ভিলেজের সচিবকে তালা বন্দি করলেন স্থানীয় লোকজনরা।
এডিসি ভিলেজে তালা ঝুলিয়ে ভিলেজ সচিব সহ জি আর এসকে তালা বন্দি করে রাখলেন স্থানীয় জনগণ। উত্তর জেলার কালাছড়া  ব্লকের একমাত্র এডিসি ভিলেজ বালিছড়া এডিসি ভিলেজ।  ভিলেজটির নির্বাচিত কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়াতে ভিলেজ সচিবই ভিলেজেটি পরিচালনা করছেন।
গত পনেরো আগস্ট স্থানীয় একটি ক্লাবে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতায় ভিলেজ থেকে পনেরো হাজার টাকা দেওয়ার কথা থাকলেও আজ অবধি মেলেনি বলে অভিযোগ। তাছাড়া বালিছড়ায় শুকা মরশুমে তীব্র পানীয় জলের সংকট দেখা দেয়। কিন্তু পানীয় জলের উৎস নির্মাণ ও সংস্কারের কোন উদ্যোগ নেই ভিলেজ সচিবের। এমনকি বিগত দুর্গাপূজোতে কাজ দেওয়া হলেও বড়দিনের আগে কেন গ্রামের মানুষকে কাজ দেওয়া হলো না মূলত এই সমস্ত দাবিতে ভিলেজ সচিবকে তালা বন্দি করে রাখেন স্থানীয় জনগণ। তালাবন্দির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চুরাইবাড়ি থানার পুলিশ।
ভিলেজ সচিব মজিবুর রহমান সহ জি আর এসকে সোমবার সন্ধ্যা ছয়টা অবধি তালা বন্দি করে রাখা হয়। পরে অবশ্য লিখিত আশ্বাস পেয়ে এলাকাবাসী তাদের মুক্ত করে দেন।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top