News Flash

  • Home
  • Uncategorized
  • Accident: আবারও যান সন্ত্রাস, প্রাণ গেল যুবকের
Image

Accident: আবারও যান সন্ত্রাস, প্রাণ গেল যুবকের

আগরতলা, ১৪ ডিসেম্বর : রানীর বাজারের বৃদ্ধি নগর বিওসি সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম বিশ্বজিৎ সাহা। উদ্বেগের বিষয় হল, রাজ্যে পথদুর্ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন কোথাও-না-কোথাও পথ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে চলেছে।


মঙ্গলবার রানীর বাজার থানা এলাকার বৃদ্ধি নগর বিওসি সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম বিশ্বজিৎ সাহা। তিনি প্রাণ কোম্পানিতে কাজ করতেন। কাজ সেরে বাড়ি ফেরার পথে সাড়ে আটটা নাগাদ একটি দ্রুতগামী গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেন। খবর পাঠানো হয় আহত যুবকের বাড়িতেও। দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ছুটে এসে আহত  যুবককে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।


তার মৃত্যুর সংবাদে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। মৃত যুবকের বাড়ি রানীর বাজারের দেবীনগর এলাকায় বলে জানিয়েছেন তার এক নিকট আত্মীয়। রানীর বাজার থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে ময়নাতদন্তের পর মৃত দেহটি তার পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁর মৃতদেহ দেবীনগর এলাকায় বাড়ি পৌছাতেই জনমনে শোকের ছায়া নেমে আসে। 

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top