News Flash

  • Home
  • Uncategorized
  • Fire: রেলের ওয়ার্কশপে নির্মীয়মাণ কোচে বিধ্বংসী আগুন, লোকসানের আশঙ্কা
Image

Fire: রেলের ওয়ার্কশপে নির্মীয়মাণ কোচে বিধ্বংসী আগুন, লোকসানের আশঙ্কা

খড়গপুর, ১৪ ডিসেম্বর (হি. স.) : মঙ্গলবার সকালে খড়গপুরে রেলওয়ের ওয়ার্কশপে নির্মীয়মাণ কোচে বিধ্বংসী অগ্নিকাণ্ড হয়। পুড়ে ছাই হয়ে যায় গোটা কোচ। মনে করা হচ্ছে রেলের প্রচুর ক্ষতি হয়েছে।

রেলের ওয়ার্কশপে চলছিল ট্রেনের অত্যাধুনিক কোচ তৈরির কাজ। তাতে বাথরুমের কাজ করার সময় আচমকা আগুন ধরে যায়। কালো ধোঁয়া ছড়াতে শুরু করে। প্রথম ওয়ার্কশপে থাকা একটি ইঞ্জিন আগুন আয়ত্তে আনার চেষ্টা করে। পরে খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় আরও ২ টি ইঞ্জিন। তিনটি ইঞ্জিনের বেশ কিছুক্ষণের চেষ্টায় আয়ত্তে আসে লেলিহান শিখা।

অগ্নিকাণ্ডের জেরে নির্মীয়মাণ কোচটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ফলে প্রচুর টাকার ক্ষতি হয়েছে রেলের। কীভাবে এই অগ্নিকাণ্ড, কারণ নিয়ে এখনও ধোঁয়াশা জারি। হতাহতের কোনও খবর নেই। উল্লেখ্য, বর্তমানে ওয়ার্কশপে কোচ তৈরির কাজ করছে বেসরকারি সংস্থা। এই ঘটনায় স্বাভাবিকভাবেই তাঁদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top