News Flash

  • Home
  • Uncategorized
  • Tripura: ফের ত্রিপুরায় যান সন্ত্রাসের বলি যুবক
Image

Tripura: ফের ত্রিপুরায় যান সন্ত্রাসের বলি যুবক

বিশালগড়, ১৩ ডিসেম্বর : ফের যান সন্ত্রাসের বলি হলেন এক যুবক। ঘটনা বিশালগড় জাঙ্গালিয়া ড্রামের কোচি এলাকায়। মৃতের নাম দ্বীপক দেববর্মা। বিশালগড় জাঙ্গালিয়া ড্রামের কোচি এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বাইক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, বাইকে চেপে বিশ্রামগঞ্জ থেকে বিশালগড়-র দিকে আসার পথে জাঙ্গালিয়া ড্রামের কোচি এলাকায় এসে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে বাইকের। তৎক্ষণাৎ ঘাতক বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শিরা যুবকের অবস্থা আশঙ্কাজনক দেখে বিশালগড় দমকল বাহিনীর কর্মীদের খবর দেন। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান এবং যুবককে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান।

কর্তব্যরত চিকিৎসক ডা: সুস্মিতা দাস তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ সহ প্রচুর টিএসআর জওয়ান। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন বিশালগড় মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্যও। তিনি পুলিশকে সঠিক তদন্ত করে ঘাতক গাড়িটিকে জালে তুলার জন্য পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন।

বিশালগড় থানার পুলিশ জানিয়েছে, ওই দুর্ঘটনায় একটি মামলা নেওয়া হয়েছে এবং সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক বাসকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top