News Flash

  • Home
  • Uncategorized
  • Jagdeep Dhankhar: “জাতীয় নিরাপত্তার অবস্থান সর্বাগ্রে এবং আপসহীন”— ধনকর
Image

Jagdeep Dhankhar: “জাতীয় নিরাপত্তার অবস্থান সর্বাগ্রে এবং আপসহীন”— ধনকর

কলকাতা, ১৩ ডিসেম্বর (হি.স.): “জাতীয় নিরাপত্তার অবস্থান সর্বাগ্রে এবং আপসহীন”। সোমবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর এই মন্তব্য করেন। সংসদ ভবনে সশস্ত্র হামলার ২০ বর্ষপূর্তি উপলক্ষে ওই ঘটনায় নিহত নিরাপত্তা কর্মীদের প্রতি তিনি শ্রদ্ধা জানান।

ধনকর টুইটারে লিখেছেন, “২০০১ সালে সংসদভবনে আক্রমণের সময় কর্তব্যরত অবস্থায় শহীদ হওয়া আমাদের সাহসী নিরাপত্তা কর্মীদের প্রতি শ্রদ্ধা জানাই। তাঁদের সেবা এবং সর্বোচ্চ আত্মত্যাগ প্রতিটি নাগরিককে জাতিকে সর্বাগ্রে রাখতে অনুপ্রাণিত করে। জাতীয় নিরাপত্তা সর্বাগ্রে এবং আপসহীন অবস্থানের জন্য আহ্বান জানায়।”

প্রসঙ্গত, ২১ বছর আগে আজকের দিনেই ভারতীয় সংসদে হামলা চালায় পাক মদতপুষ্ট জঙ্গিরা। যার জেরে স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা দেশ। ১৩ই ডিসেম্বর ২০০১ সালে লস্করই তৈবা ও জৈশ-ই-মহম্মদের পাঁচ জন জঙ্গি সংসদ ভবনে সশস্ত্র হামলা চালায়। এই হামলায় আট জন সেনা জওয়ান ও একজন মালি শহীদ হয়েছিলেন। পাশাপাশি পাঁচ জঙ্গিকে খতম করেছিল ভারতীয় সেনা।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top