News Flash

  • Home
  • Uncategorized
  • Encounter: শ্রীনগরে এনকাউন্টারে দুই জঙ্গি নিকেশ, জম্মুতে বিএসএফ-এর গুলিতে মৃত্যু পাক মহিলার
Image

Encounter: শ্রীনগরে এনকাউন্টারে দুই জঙ্গি নিকেশ, জম্মুতে বিএসএফ-এর গুলিতে মৃত্যু পাক মহিলার

শ্রীনগর, ১৩ ডিসেম্বর (হি.স.): কাশ্মীরে জঙ্গি নিকেশ অভিযানে ফের সাফল্য পেল সুরক্ষা বাহিনী। শ্রীনগরে সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে দু’জন সন্ত্রাসবাদী। শ্রীনগরের রাঙরেট এলাকার ঘটনা। নিহত সন্ত্রাসবাদীদের নাম ও পরিচয় জানা যায়নি। কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, সোমবার শ্রীনগরের রাঙরেট এলাকায় সুরক্ষা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। এনকাউন্টারে দু’জন অজ্ঞাতপরিচয় জঙ্গি নিকেশ হয়েছে।

রবিবার রাতেই জম্মু জেলার আর এস পুরা সেক্টরে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র গুলিতে নিকেশ হয়েছে অনুপ্রবেশের চেষ্টা করা একজন পাকিস্তানি মহিলা। বিএসএফ মুখপাত্র জানিয়েছেন, রবিবার রাতে আর এস পুরা সেক্টরে আন্তর্জাতিক সীমান্তের কাছে সন্দেহজনক গতিবিধি নজরে আসে সুরক্ষা বাহিনীর। আন্তর্জাতিক সীমানা অতিক্রম না করার জন্য সতর্ক করা হয়, কিন্তু কোনও কথা না শুনে ভারতীয় ভূখণ্ডের দিকে এগিয়ে আসতে থাকে ওই অনুপ্রবেশকারী। ফলে বিএসএফ গুলি চালায় এবং ওই পাক মহিলার মৃত্যু হয়।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top