News Flash

  • Home
  • Uncategorized
  • Fire in Tripura: বিধ্বংসী অগ্নিকান্ডে চাকুরিচ্যুত শিক্ষকের বসতঘর পুড়ে ছাই
Image

Fire in Tripura: বিধ্বংসী অগ্নিকান্ডে চাকুরিচ্যুত শিক্ষকের বসতঘর পুড়ে ছাই

সোনামুড়া, ১৩ ডিসেম্বর : সোনামুড়া আড়ালিয়া এলাকায় বিধ্বংসী অগ্নিকান্ডে চাকরিচ্যুত এক শিক্ষকের বসতবাড়ী পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনা সোনামুড়া থানাধীন আড়ালিয়া এক নং ওয়ার্ডে।

জানা গেছে, রবিবার মধ্য রাত ৩ টা  নাগাদ চাকুরিচ্যুত ১০৩২৩-র শিক্ষক আনিস মিয়ার ব্যক্তি বাড়িতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন দেখার পর অগ্নিনির্বাপক  দপ্তরকে খবর দেন এলাকাবাসী। অগ্নিনির্বাপক দপ্তরের গাড়ি আসতে দেরি হওয়ায় ১০৩২৩ এর শিক্ষক আনিস মিয়ার বসত ঘরটি সম্পূর্ণভাবে পুড়ে ছাই গেছে। রক্ষা করতে পারে নি জরুরি কাজপত্র সহ আসবাবপত্রও। এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১২ লক্ষ টাকা বলে দাবি আনিস মিয়ার।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তার অবস্থা বেহাল থাকার দরুন সঠিক সময় ঘটনাস্থলে পৌঁছতে পারেনি অগ্নিনির্বাপক বাহিনীর গাড়ি। এলাকার রাস্তাঘাট দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য জোরালো দাবি উঠেছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top