News Flash

  • Home
  • Uncategorized
  • Ramnath Kovind: সংসদ হামলার ২০ বছর, শহিদদের স্মরণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী-সহ বিশিষ্টদের
Image

Ramnath Kovind: সংসদ হামলার ২০ বছর, শহিদদের স্মরণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী-সহ বিশিষ্টদের

নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি.স.): সংসদ ভবনে ‘কাপুরুষোচিত’ হামলার ঘটনা কখনও ভুলতে পারবে না ভারত। সংসদে জঙ্গি হানার ২০ তম বর্ষপূর্তিতে শহিদদের স্মরণ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রমুখ।

২০০১-র ১৩ ডিসেম্বর লস্কর-ই-তইবা এবং জইশ-ই-মহম্মদের পাঁচ আত্মঘাতী জঙ্গি ঢুকে পড়েছিল সংসদ চত্বরে। জঙ্গিরা মারা পড়ে। তবে তাদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান আট নিরাপত্তাকর্মী। নিহত হয়েছিলেন সংসদের এক মালিও। সোমবার সংসদ চত্বরে তাঁদের প্রতি শ্রদ্ধা জানান উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু, লোকসভার স্পিকার ওম বিড়লা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে প্রমুখ।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এদিন সকালে টুইট করে জানিয়েছেন, “২০০১ সালের আজকের দিন নিজেদের জীবন উৎসর্গ করা সাহসী নিরাপত্তাকর্মীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। সর্বোচ্চ আত্মত্যাগের জন্য দেশ চিরকাল তাঁদের প্রতি কৃতজ্ঞ থাকবে।” প্রধানমন্ত্রী টুইট করে লেখেন, “২০০১ সালে সংসদ হামলার সময় শহিদ নিরাপত্তাকর্মীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছি। দেশের প্রতি তাঁদের সেবা এবং সর্বোচ্চ আত্মত্যাগ প্রতিটি নাগরিককে অনুপ্রাণিত করে চলেছে।”

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top