News Flash

  • Home
  • Uncategorized
  • Narendra Modi-Yogi: কালভৈরব মন্দিরে পূজার্চনা প্রধানমন্ত্রীর, যোগীর সঙ্গে গঙ্গাভ্রমণ
Image

Narendra Modi-Yogi: কালভৈরব মন্দিরে পূজার্চনা প্রধানমন্ত্রীর, যোগীর সঙ্গে গঙ্গাভ্রমণ

বারাণসী, ১৩ ডিসেম্বর (হি.স.): কালভৈরব মন্দিরে পুজো দিয়ে বারাণসী সফরের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু’দিনের সফরে সোমবার সকালেই বারাণসীতে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীকে স্বাগত উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী সোজা চলে যান কালভৈরব মন্দিরে। অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কালভৈরব মন্দিরে পূজার্চনা করেছেন প্রধানমন্ত্রী।

বারাণসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র। এই কেন্দ্র থেকেই পর পর দু’বার সাংসদ নির্বাচিত হয়েছেন মোদী। কাশী বিশ্বনাথ করিডরের উদ্বোধনে সোমবার সেখানে গিয়েছেন তিনি। তাঁকে ঘিরে সাধারণ মানুষের উচ্ছ্বাস নজর কেড়েছে। রাস্তার ধারেই জড়ো হয়ে মোদীকে সোমবার অভিবাদন জানিয়েছেন বারাণসীবাসীরা। কালভৈরব মন্দিরে পুজো দেওয়ার পর গঙ্গাভ্রমণ করেছেন প্রধানমন্ত্রী। তার সঙ্গে ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

কাশী বিশ্বনাথ মন্দির থেকে গঙ্গাতীরে যাওয়ার পথ এবং সেখানে থাকা মন্দিরগুলি সংস্কার করে সাজিয়ে তোলা হয়েছে। যার নাম দেওয়া হয়েছে কাশী বিশ্বনাথ করিডর। সেই প্রকল্পের উদ্বোধন সোমবার করবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় গঙ্গার তীরে আরতি দেখতেও প্রধানমন্ত্রী যাবেন। কাশী বিশ্বনাথ করিডর প্রকল্প নিয়ে স্বপ্নের কথা এর আগে একাধিকবার উঠে এসেছিল প্রধানমন্ত্রীর কথায়। বারণসীর কাশী বিশ্বনাথ মন্দির থেকে গঙ্গার তীরে সহজে যাতে পৌঁছনোর লক্ষ্যেই তৈরি করা হয়েছে এই করিডর।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top