News Flash

  • Home
  • Uncategorized
  • Harnaaz Sandhu: ২১ বছরের প্রতীক্ষা শেষ, চন্ডীগড়ের হারনাজের মাথায় উঠল মিস ইউনিভার্সের মুকুট
Image

Harnaaz Sandhu: ২১ বছরের প্রতীক্ষা শেষ, চন্ডীগড়ের হারনাজের মাথায় উঠল মিস ইউনিভার্সের মুকুট

নয়াদিল্লি ও ইলাত, ১৩ ডিসেম্বর (হি.স.): দীর্ঘ ২১ বছরের প্রতীক্ষার অবসান। দুই দশক পর সমস্ত দেশবাসীকে গর্বিত করে মিস ইউনিভার্সের শিরোপা পেলেন ২১ বছরের চন্ডীগড়ের মেয়ে হারনাজ সান্ধু। ইজরায়েলের ইলাতে অনুষ্ঠিত মিস ইউনিভার্সের ৭০তম এডিশনে ভারতের মুখ উজ্জ্বল করেছেন চণ্ডীগড়ের মেয়ে হারনাজ সান্ধু। সুস্মিতা সেন, লারা দত্তের পর তৃতীয় ভারতীয় সুন্দরী হিসেবে মিস ইউনিভার্সের মুকুট জিতলেন হারনাজ।

মিস ইউনির্ভাস প্রতিযোগিতার আয়োজকদের তরফে সোশ্যাল মিডিয়ায় ২০২১ সালের মিস ইউনিভার্সের বিজয়িনীর নাম ঘোষণা করা হয়। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করে জানানো হয়, ‘মিস ইউনিভার্স ২০২১-র তাজ উঠল মিস ইন্ডিয়ার মাথায়’। হারনাজের মাথায় এদিন মুকুট পরিয়ে দেন ২০২০ সালের মিস ইউনিভার্স মেক্সিকোর আন্দ্রেয়া মেজা। মঞ্চে সোনালি স্লিভলেস গাউনে ঝলমল করছিলেন হারনাজ, হিরে খচিত মিস ইউনিভার্সের তাজ তাঁর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। মঞ্চে দাঁড়িয়ে তিনি কেঁদেও ফেলেন, বিদেশের মাটিতে চিৎকার করে বলতে শোনা যায় ‘চাক দে ফাট্টে’।

৭৯ জন প্রতিযোগীকে পিছনে ফেলে মিস ইউনিভার্সের খেতাব ছিনিয়ে নিয়েছেন হারনাজ সান্ধু। ২১ বছরের এই তরুণীর জন্ম চন্ডীগড়ে। জনসংযোগ নিয়ে মাস্টার্স করেছেন তিনি। পঞ্জাবি ছবির জগতে রয়েছেন বহুদিন। মডেলিং জগতেও তিনি বেশ সুপরিচিত নাম। ভালবাসেন অভিনয় করতে। হবি সাঁতার কাটা, ঘোড়ায় চড়া আর নাচ। এর আগেও মিস চন্ডীগড় হয়েছেন তিনি। ফেমিনা মিস ইন্ডিয়ার খেতাবও জুটেছে তাঁর। তবে চন্ডীগড়-ভারত ছাড়িয়ে এবার তিনি পৌঁছে গেলেন বিশ্বের দরবারে। বছর শেষে নিজের দেশকে দিলেন সেরা উপহার।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top