News Flash

  • Home
  • Uncategorized
  • Cyril Ramaphosa: করোনা-আক্রান্ত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট, স্বেচ্ছা-নিভৃতবাসে রামাফোসা
Image

Cyril Ramaphosa: করোনা-আক্রান্ত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট, স্বেচ্ছা-নিভৃতবাসে রামাফোসা

জোহানেসবার্গ, ১৩ ডিসেম্বর (হি.স.): ওমিক্রন আতঙ্কের মধ্যেই এবার করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সাইরিল রামাফোসা। রবিবার তাঁর কোভিড-টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। তারপর থেকেই কেপ টাউনে স্বেচ্ছা নিভৃতবাসে রয়েছেন প্রেসিডেন্ট রামাফোসা। মৃদু উপসর্গ রয়েছে, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের এখন চিকিৎসা চলছে।

প্রেসিডেন্টের দফতর থেকে বিবৃতিতে জানানো হয়েছে, “প্রাক্তন ডেপুটি প্রেসিডেন্ট এফডব্লিউ ডি ক্লার্কের সম্মানে কেপ টাউনে স্টেট মেমোরিয়াল সার্ভিস ছাড়ার পর থেকেই অসুস্থতা বোধ করছিলেন প্রেসিডেন্ট। পরে কোভিড-টেস্ট করা হয় সেই রিপোর্ট পজিটিভি এসেছে।” করোনা-আক্রান্ত রামাফোসা দেশবাসীকে টিকা নেওয়ার পাশাপাশি সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকাতেই করোনাভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রন-এর হদিশ মিলেছে। দক্ষিণ আফ্রিকায় এখনও পর্যন্ত মাত্র ২৫ শতাংশ নাগরিকই কোভিডের সম্পূর্ণ টিকা নিয়েছেন। এখনও বহু মানুষের টিকা নেওয়া বাকি। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সাইরিল রামাফোসা করোনার টিকা নিয়েছেন আগেই, তাও তিনি সংক্রমিত হয়েছেন। প্রেসিডেন্ট এখন স্বেচ্ছা-নিভৃতবাসে রয়েছেন।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top