News Flash

  • Home
  • Uncategorized
  • Dangerous : উদয়পুরে বেপরোয়া বাইকের ধাক্কায় আশঙ্কাজনক পথচারী
Image

Dangerous : উদয়পুরে বেপরোয়া বাইকের ধাক্কায় আশঙ্কাজনক পথচারী

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১২ ডিসেম্বর৷৷ যান দুর্ঘটনা একটি নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিনত হয়েছে৷ এমন কোন দিন বাদ যায় নি-যে দিন যান সন্ত্রাসে কেউ আহত হয়নি৷ এমনি একটি যান সন্ত্রাসের ঘটনা সংঘটিত হয়েছে উদয়পুর মহকুমা রাধাকিশোরপুর থানার অন্তর্গত চন্দ্রপুর কলোনি বাজার সংলগ্ণ এলাকায়৷ একজন বাইক চালকদ্রুত গতিতে বাইক চালিয়ে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়৷ ঘটনার বিবরণে জানা যায় রবিবার সন্ধ্যায় উদয়পুর চন্দ্রপুর কলোনি বাজার এলাকায় এই ঘটনা সংঘটিত হয়৷ দ্রুত গতিতে বাইক চালিয়ে পথ চলতি এক ব্যক্তিকে সজোরে ধাক্কা মারে বাইক চালক, ফলে গুরুতর ভাবে আহত হয় নিমাই কর নামে এক ব্যক্তি৷ বর্তমানে নিমাই কর টেপানিয়া স্থিত গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে৷


এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা সাংবাদিকদের জানিয়েছেন বর্তমানে অধিকাংশ দুর্ঘটনাই হচ্ছে নেশাগ্রস্ত হয়ে বাইক চালানোর ফলে৷ এদিনের এই দুর্ঘটনাও সেই নেশাগ্রস্ত থাকার কারণেই সংঘটিত হয়েছে বলে ধারণা করছে প্রত্যক্ষদর্শীরা৷ নেশা গ্রস্ত চালককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন উদয়পুর চন্দ্রপুর কলোনি এলাকার জনগণ৷ কারন গত মাস খানেক আগে অমর সূত্রধর নামে কলেজ পড়ুয়া এক ছাত্র বাইক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন৷ প্রসঙ্গত, উদয়পুরে যান দূর্ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে৷ এই ব্যাপার ট্রাফিক বিভাগের তরফ থেকে কঠোর নজরদারী চালনো প্রয়োজন৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top