News Flash

  • Home
  • Uncategorized
  • Duplication : ‘ব্যাংক ডুবলে চিন্তা নেই, সবার টাকা সুরক্ষিত’, আশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
Image

Duplication : ‘ব্যাংক ডুবলে চিন্তা নেই, সবার টাকা সুরক্ষিত’, আশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

নয়াদিল্লি, ১২ ডিসেম্বর (হি.স) : ব্যাংক বেসরকারিকরণ নিয়ে আতঙ্কের আবহে দেশবাসীকে আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ‘ব্যাংক আমানত বিমা’ শীর্ষক এক অনুষ্ঠানে সাধারণ ব্যাংক গ্রাহকদের আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন, যদি কোনও কারণে ব্যাংক যদি গ্রাহকদের টাকা শোধ করতে নাও পারে, তাহলেও সবার টাকা সুরক্ষিত। সরকার ৯৮.১ শতাংশ গ্রাহকের টাকাই সুরক্ষিত করে ফেলেছে বিমার মাধ্যমে। গ্রাহকদের মোট ৭৬ লক্ষ কোটি টাকা ইতিমধ্যেই বিমা সুরক্ষার আওতায় এসেছে।

রবিবার ‘ব্যাংক আমানত বিমা’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “আমরা ক্ষমতায় আসার পর নিয়ম বদলেছি। আমরা ব্যাংক ডিপোজিটের বিমার পরিমাণ ১ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করে দিয়েছি।” প্রধানমন্ত্রী জানিয়েছেন, মধ্যবিত্তদের ভীতি দূর করতে ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার ৯০ দিনের মধ্যে যাতে গ্রাহকরা তাঁদের টাকা ফেরত পান, সেটা নিশ্চিত করবে তাঁর সরকার। এদিন ব্যাংকের অনুষ্ঠানে কংগ্রেসকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, “যখন আমি মুখ্যমন্ত্রী ছিলাম, তখন বারবার অনুরোধ করতাম এই টাকা ফেরতের ঊর্ধ্বসীমা ১ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হোক। কিন্তু আমার কথা শোনা হয়নি। সেজন্যই আপনারা আমাকে পাঠিয়েছেন।”
বস্তুত, একটা সময় পর্যন্ত নিয়ম ছিল, কোনও ব্যাংক যদি গ্রাহকদের টাকা ফেরাতে অসমর্থ হয়, তাহলে সরকার বিমার মাধ্যমে সেই গ্রাহককে ১ লক্ষ টাকা পর্যন্ত ফিরিয়ে দেবে। মোদী সরকারের আমলেই নিয়ম বদলে ফেরত দেওয়া টাকার পরিমাণ ১ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা করা হয়। অর্থাৎ, কোনও ব্যাংক যদি ডুবে যায় তাহলে সেই ব্যাংকে আমানতকারীরা ৫ লক্ষ টাকা পর্যন্ত ফেরত পাবেন। সেই নিয়মের কথাই এদিন নতুন করে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, মোদী সরকার গত দু’বছর ধরেই রুগ্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিকে বেসরকারিকরণ এবং সংযুক্তিকরণ প্রক্রিয়া শুরু করেছে। শীঘ্রই আরও একাধিক ব্যাংক বেসরকারিকরণের পথে এগোবে বলে সূত্রের দাবি। এই পরিস্থিতিতে ব্যাংক নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top