News Flash

  • Home
  • Uncategorized
  • Rajasthan : রাজস্থানে ভোটের আগে কংগ্রেসের মেগা র‍্যালি, উপস্থিত রাহুল, প্রিয়াঙ্কা
Image

Rajasthan : রাজস্থানে ভোটের আগে কংগ্রেসের মেগা র‍্যালি, উপস্থিত রাহুল, প্রিয়াঙ্কা

জয়পুর, ১২ ডিসেম্বর (হি.স) : ‘কংগ্রেসের রি ব্র্যান্ডিং হয়েছে’। রবিবার রাজস্থানের জয়পুরে কংগ্রেসের ‘মেগা র‍্যালি’-র মাধ্যমে এই বার্তাই দেওয়া হবে ভোটারদের উদ্দেশে। সেখানে উপস্থিত থাকবেন না সভানেত্রী সোনিয়া গান্ধী। কিন্তু নেহরু-গান্ধী পরিবারের তরুণতর প্রজন্মের দুই নেতা-নেত্রী রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধী বঢরা উপস্থিত থাকবেন। সেই সঙ্গে থাকবেন কংগ্রেস শাসিত প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রী। মূলত কেন্দ্রীয় সরকারের ‘ব্যর্থতার’ বিরুদ্ধে বক্তব্য পেশ করবেন রাহুল ও অন্যান্য বক্তা। মুদ্রাস্ফীতি তথা নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে বলবেন তাঁরা।

আগামী বছরে সাতটি রাজ্যে বিধানসভা নির্বাচন হবে। তাদের মধ্যে আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের রাজ্য গুজরাত। এছাড়া আছে উত্তরপ্রদেশ এবং পঞ্জাব। এদিন জয়পুরে কংগ্রেসের মহামিছিল থেকেই ওই রাজ্যগুলিতে প্রচারের সুর বেঁধে দেওয়া হবে বলে পর্যবেক্ষকদের ধারণা।
সর্বভারতীয় ক্ষেত্রে প্রধান বিরোধী দল বলে এতদিন গুরুত্ব পেয়ে এসেছে কংগ্রেস। কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের বিপুল জয়ের পরে কংগ্রেসের সেই অবস্থান ক্রমশই চ্যালেঞ্জের মুখে পড়েছে। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমেই সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি বিরোধিতার প্রধান মুখ হয়ে উঠছেন। এই প্রবণতার বিরুদ্ধেই কংগ্রেস এদিন শক্তিপ্রদর্শন করবে বলে পর্যবেক্ষকদের ধারণা।

রাজস্থানের কংগ্রেস নেতা তথা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শচীন পাইলট বলেন, এদিনের ‘মাহেঙ্গাই হাটাও’ সমাবেশের মধ্যে দিয়ে কেন্দ্রে বিজেপি সরকারের পতনের সূচনা হবে। বিরোধীদের অভিযোগ, মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্রে বিজেপি সরকারই দায়ী। শচীন পাইলট বলেন, “বিজেপি সরকারের সাত বছরের অপশাসনের জন্যই জিনিসপত্রের দাম বেড়েছে।” শচীন পাইলটও জয়পুরের সভার মঞ্চে থাকবেন বলে আশা করা হচ্ছে।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top