News Flash

  • Home
  • Uncategorized
  • Municipality : কলকাতা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে প্রচারে ফিরহাদ হাকিম
Image

Municipality : কলকাতা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে প্রচারে ফিরহাদ হাকিম

কলকাতা,১২ নভেম্বর (হি. স.): ছুটির সকাল থেকেই পুরভোট নিয়ে চরম ব্যস্ত রাজনৈতিক দলগুলো । কারণ পুরসভার ভোটে একে অপরকে বিন্দুমাত্র জমি ছাড়তেও নারাজ রাজনৈতিক দলগুলো। পুরসভার ভোটের প্রার্থী তালিকায় এবার চমক রেখেছে তৃণমূল। পুরসভার ভোটে ৮২ নম্বর ওয়ার্ডের প্রার্থী রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম । ভোট প্রচারের শেষ রবিবার কলকাতা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে প্রচারে ফিরাদ হাকিম ।

একুশের বিধানসভা ভোট শেষ হতেই রাজনৈতিক দলগুলো ব্যস্ত পুরসভার ভোট নিয়ে । বিজেপি, তৃণমূল থেকে সিপিআইএম সকলেই নেমে পড়েছে প্রচারে । আগামী ২১ ডিসেম্বর কলকাতা পুরভোটের গণনা । পুরসভার ভোটে ৮২ নম্বর ওয়ার্ডের প্রার্থী রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম । প্রায় প্রতিদিনই প্রচার সারছেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমও । এরই মাঝে আজ পুরভোটের প্রচারের শেষ রবিবার । তাই এদিনও তার ব্যতিক্রম নেই ।
ছুটির সকলে ১৩ নম্বর ওয়ার্ডে চলছে তৃণমূলের রোডশো । হুড খোলা জিপে করে কলকাতা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী অনিন্দ্য রাউতের সমর্থনে প্রচারে রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম ।

১৩ নম্বর ওয়ার্ডের প্রচারে ফিরহাদ হাকিমের সঙ্গে রয়েছে শ্রেয়া পাণ্ডে সহ অনিন্দ্য রাউত ।
প্রচার করতে বেরিয়ে ফিরহাদ হাকিমের সাফ মন্তব্য, ” যেখানেই যাচ্ছি ভালো সাড়া পাচ্ছি ” ।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top