News Flash

  • Home
  • Uncategorized
  • United States : টর্নেডো-বিধ্বস্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ৬ প্রদেশ, মৃত শতাধিক
Image

United States : টর্নেডো-বিধ্বস্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ৬ প্রদেশ, মৃত শতাধিক

ফ্রাঙ্কফুর্ট (কেনটাকি), ১২ ডিসেম্বর (হি.স) : মার্কিন যুক্তরাষ্ট্রের ছটি প্রদেশে টর্নেডোর হানা। ৩২০ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় আছড়ে পড়ায় লন্ডভন্ড মার্কিন যুক্তরাষ্ট্রে একাংশ। মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত কেনটাকি প্রদেশ। টর্নেডোর তাণ্ডবে সেখানে অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, মেফিল্ডের একটি মোমবাতি কারখানায় ১১০ জন কাজ করছিলেন। টর্নেডো আছড়ে পড়ায় বহু শ্রমিকের মৃত্যু হয়। মাইলের পর মাইল এলাকাজুড়ে তাণ্ডব চালায় ঝড়। কেনটাকিতে জরুরি অবস্থা জারি হয়েছে। আরকানসাসের মনেটে উড়ে গিয়েছে নার্সিংহোমের ছাদ। ইলিনয়ে ই-কমার্স সংস্থা অ্যামাজনের গুদাম ক্ষতিগ্রস্ত। টর্নেডোর দাপট দেখা গিয়েছে টেনেসি ও মিসৌরিতেও।
মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন ট্যুইট করে জানিয়েছেন, ‘আজ সকালে আমি মধ্য আমেরিকায় টর্নেডার তাণ্ডবের বিষয়ে বিস্তারিত খবর নিয়েছি। এই ধরনের ঘূর্ণিঝড়ে প্রিয়জনদের হারানো অভাবনীয় শোকের। আমরা গভর্নরদের সঙ্গে যোগাযোগ রেখে চলছি। যাঁরা ধ্বংসস্তূপে আটকে আছেন, তাঁদের খুঁজে বের করার চেষ্টা চলছে। টর্নেডোর ফলে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়েও খোঁজ নেওয়া শুরু হয়েছে।’

Releated Posts

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top