News Flash

  • Home
  • Uncategorized
  • কাশ্মীরের জনগণকে শুধুমাত্র ভোটব্যাঙ্ক হিসেবেই ব্যবহার করা হয়েছে : ফারুক আব্দুল্লাহ
Image

কাশ্মীরের জনগণকে শুধুমাত্র ভোটব্যাঙ্ক হিসেবেই ব্যবহার করা হয়েছে : ফারুক আব্দুল্লাহ

শ্রীনগর, ১১ ডিসেম্বর (হি.স.): কাশ্মীরের জনগণকে শুধুমাত্র ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করা হয়েছে। অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু একটিও পূরণ করা হয়নি। দাবি করলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আব্দুল্লাহ। শনিবার ন্যাশনাল কনফারেন্সের সংখ্যালঘু সেল তিনটি প্রস্তাব পাস করেছে, যার মধ্যে রয়েছে কাশ্মীরি পণ্ডিতদের প্রত্যাবর্তন ও পুনর্বাসন। এদিন ক্ষোভের সুরে ফারুক আব্দুল্লাহ বলেছেন, “কাশ্মীরি পণ্ডিত এবং কাশ্মীরি মুসলমানদের মধ্যে সমস্যা তৈরি করা হয়েছিল। জম্মু-কাশ্মীরে হিন্দু ও মুসলমানদের মধ্যে যে ঘৃণা ছড়ানো হয়েছে, তাতে আমাদের শত্রুরাই উপকৃত হবে।”


ফারুক আব্দুল্লাহ বলেছেন, ন্যাশনাল কনফারেন্সই একমাত্র দল যারা উপত্যকায় কাশ্মীরি পণ্ডিতদের প্রত্যাবর্তন ও পুনর্বাসন নিশ্চিত করতে পারে। ফারুক আব্দুল্লাহ আরও বলেছেন, “আমরা, অর্থাৎ নেতারা যদি ধর্ম ও রাজনীতিকে দূরে না সরিয়ে রাখি তাহলে দেশই বাঁচবে না। কেন তাঁরা মহিলা অধিকার বিল পাশ করে না? সংসদে তাঁদের ৩০০ জন সদস্য রয়েছে, কিন্তু তাঁরা চায় না পুরুষের মতো সমমর্যাদা লাভ করুক মহিলারা।” এদিনই ফারুক বলেছেন, “কাশ্মীরের জনগণকে শুধুমাত্র ভোটব্যাঙ্ক হিসেবেই ব্যবহার করা হয়েছে। কাশ্মীরের জনগণকে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু একটিও পূরণ করা হয়নি।”

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top