News Flash

  • Home
  • Uncategorized
  • সকলকে সরকারী চাকুরী দেওয়া সম্ভব নয় : শ্রম মন্ত্রী
Image

সকলকে সরকারী চাকুরী দেওয়া সম্ভব নয় : শ্রম মন্ত্রী

আগরতলা, ১১ ডিসেম্বর : রাজ্যের সমস্ত শিক্ষিত বেকারকে সরকারি চাকরি দেওয়া সম্ভব নয় বলে স্পষ্ট ভাবে জানালেন শ্রমমন্ত্রী ভগবান দাস। বেকারদের সরকারি চাকরির পেছনে না দৌড়ে বিকল্প কর্মসংস্থানের সূর্য গ্রহণ করতে আহ্বান জানিয়েছেন তিনি।


রাজ্যের সকল শিক্ষিত যুবকদের চাকুরী দেওয়া সম্ভব নয় বলে জানালেন মন্ত্রী ভগবান দাস। এগারো ডিসেম্বর শনিবার কৈলাসহরে মডেল ক্যারিয়ার সেন্টারের উদ্বোধন করতে এসে শ্রমমন্ত্রী ভগবান চন্দ্র দাস এই কথা বলেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম দপ্তরের অধিকর্তা অদিতি মজুমদার, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেব রায়, ঊনকোটি জেলার অতিরিক্ত জেলাশাসক সত্যব্রত নাথ। কৈলাসহরের কর্ম বিনিয়োগ কেন্দ্রের উদ্যোগে এই ক্যারিয়ার সেন্টারের উদ্বোধন হয়। কর্মসংস্থানের বিশেষ সুযোগের জন্য এই মডেল ক্যারিয়ার সেন্টার কাজ করবে। অনুষ্ঠানে প্রচুর সংখ্যক বেকার যুবক-যুবতীরা এবং ছাত্র ছাত্রীরা অংশ গ্রহণ করে।


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী ভগবান দাস বলেন, রাজ্যের সকল শিক্ষিত যুবকদের সরকারি চাকুরী দেওয়া সম্ভব নয়। তিনি পাশের রাজ্য আসাম রাজ্যের উদাহরণ দিয়ে বলেন, আসাম রাজ্যের যুবক যুবতীরা সরকারি চাকুরীর পিছনে ছুটেন না। কিন্ত এখন থেকে আর আপনাদের দৌড়াতে হবে না। কৈলাসহরের এই মডেল সেন্টারে শিক্ষিত যুবক যুবতীদের জীবনের কর্ম সংস্থানের জন্য খোঁজখবর ও প্রশিক্ষণ সহ বিভিন্ন ধরনের সুযোগ করে দেওয়া হবে। রাজ্য সরকার বেকার যুবক-যুবতীদের কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করছে বলেও মন্ত্রী ভগবান দাস উল্লেখ করেছেন।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top