News Flash

  • Home
  • Uncategorized
  • Omicron: মুম্বইয়ে ওমিক্রন আতঙ্কে ১৪৪ ধারা, শনিবার-রবিবার সমস্ত জমায়েত নিষিদ্ধ
Image

Omicron: মুম্বইয়ে ওমিক্রন আতঙ্কে ১৪৪ ধারা, শনিবার-রবিবার সমস্ত জমায়েত নিষিদ্ধ

মুম্বই, ১১ ডিসেম্বর (হি.স) : ওমিক্রন ক্রমশ বাড়ছে মহারাষ্ট্রে। তার জেরে শনিবার ও রবিবার গোটা মুম্বই শহরে জারি হল ১৪৪ ধারা। এই দু’দিনে কোনও রকম জমায়েত, মিছিল, মিটিং, সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যান চলাচলের ক্ষেত্রেও কঠোর বিধি নিষেধ থাকছে, এই মুহূর্তে মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭। এ মুহূর্তে দেশে ওমিক্রন আক্রান্ত মোট ৩২ জন।

দেশের বিভিন্ন রাজ্যের মধ্যে মহারাষ্ট্রেই দ্রুত বাড়ছে ওমিক্রনের হানা। সেই কারণেই সতর্কতামুলক ব্যবস্থা হিসেবে তড়িঘড়ি মুম্বই শহরে ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত প্রশাসনের। অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিন-এর (মিম) বড় কর্মসূচি রয়েছে শহরে। ইতিমধ্যে দলের হাজার হাজার কর্মী-সমর্থক মুম্বইয়ে হাজির হয়েছেন। দলের প্রধান আসাদউদ্দিন ওয়াইয়াসির ও জমায়েতে ভাস দেওয়ার কথা।

ওমিক্রনের কথা মাথায় রেখেই পুলিস জমায়েতের অনুমতি দেয়নি। তা সত্ত্বেও মিম তাদের কর্মসূচি বহাল রেখেছে। একইসঙ্গে শিবসেনা এটা সঞ্জয় রাউতের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বিজেপি জমায়েতের কথা ঘোষণা করেছে। মুলত আই দুটি জমায়েতের কারণে মুম্বই পুলিশ শহরে ১৪৪ ধারা জারির নির্দেশিকা দিয়েছে।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top