News Flash

  • Home
  • Uncategorized
  • TRTC Bus Service: আঠোরভোলাতে মোটর স্ট্যান্ড এবং টিআরটিসি বাস সার্ভিস চালু করার জোরালো দাবি

TRTC Bus Service: আঠোরভোলাতে মোটর স্ট্যান্ড এবং টিআরটিসি বাস সার্ভিস চালু করার জোরালো দাবি

উদয়পুর, ১১ ডিসেম্বর : আঠোরভোলাতে মোটর স্ট্যান্ড এবং  টিআরটিসি বাস সার্ভিস চালু করার জন্য এলাকাবাসীর জোরালো দাবি জানিয়েছেন। উদয়পুর মহকুমার আঠোরভোলা এলাকার জনগণের দাবি, অতিসত্বর মোটর স্ট্যান্ড সহ সরকারি টিআরটিসি বাস চালু করা হোক।


প্রসঙ্গত, দীর্ঘ সাত বছর ধরে টিলাভূমি সমতল করে আঠোরভোলাতে মোটর স্ট্যান্ড নির্মাণের কাজ শেষ হয়েছে। কোন এক অজ্ঞাত কারণে স্ট্যান্ড চালু না হবার ফলে রাস্তার দাঁড়িয়ে থাকতে হয় অটো গাড়ি গুলিকে। একটা সময় টিআরটিসি বাস এই এলাকায় চলাচলও করত। তখন এলাকায় জনগনের যাতায়াতের  ক্ষেত্রে অনেক সুবিধা ছিল। এলাকাটি কৃষি প্রধান এলাকা। টিআরটিসি বাস চালু থাকার সময়ে কৃষিজাত ফসল নিয়ে উদয়পুর শহরে বিক্রি করতে সুবিধা হত স্থানীয়দের। এমনকি ভাড়াও কম লাগত। কিন্ত, কয়েক বছরে ধরে টিআরটিসি সহ বড় গাড়ি চলাচল নেই ওই এলাকায়।


এলাকারবাসীর বর্তমানে যাতায়াতের জন্য ছোট গাড়ি কিনবা অটোর উপর নির্ভর করে থাকতে হচ্ছে। এক দিকে কৃষি সামগ্রী নিয়ে উদয়পুর আসতে হলে ভাড়া  বেশি দিতে হয়, অন্যদিকে কৃষকদের লাভ অনেক কম হয়। অটো করে ছয় জন যাএী নিয়ে আসা যাওয়া হয়। ফলে উদয়পুর যেতে ভাড়া মাথা পিছু এিশ টাকা করে দিতে হচ্ছে।


এদিকে মোটর স্ট্যান্ড  নির্মাণ করে ফেলে রাখার ফলে রাতের অন্ধকারে চলে অসামাজিক কাজ। দীর্ঘ দিন ধরে মোটর স্ট্যান্ডটি চলাচলের অযোগ্য হয়ে পরে রয়েছে। রুম গুলি দীর্ঘ দিন বন্ধ থাকার ফলে নষ্ট হয়ে পরে রয়েছে। এলাকাবাসী দাবি জানিয়েছেন, মোটর স্ট্যান্ডটি অতিসত্বর চালু এবং এলাকাতে টিআরটিসি বাসও চালু করার হোক।


এখন দেখার বিষয় প্রশাসন এবং স্থানীয় বিধায়ক কি ব্যবস্থা গ্রহণ করেন। সেদিকে তাকিয়ে আছে আঠারোভোলা এলাকার জনগণ। যদি অতিসত্বর মোটর স্ট্যান্ড চালু ও টিআরটিসি বাস চালু না হয় তাহলে এলাকাবাসী এলাকাবসিরা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ার দিয়েছেন।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top