News Flash

  • Home
  • Uncategorized
  • ‘বাকি পুরসভার ভোট কবে জানাননি কেন?’, রাজ্য নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন উচ্চ আদালতের
Image

‘বাকি পুরসভার ভোট কবে জানাননি কেন?’, রাজ্য নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন উচ্চ আদালতের

কলকাতা, ১০ ডিসেম্বর (হি. স.) : হাইকোর্টে পুরসভা সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানি শেষ হল। সোমবার রায়দানের সম্ভবনা। পুরভোট মামলায় হাইকোর্টে সওয়াল জবাবে মামলাকারীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল কমিশন। ‘বাকি পুরসভার ভোট কবে জানাননি কেন?’, রাজ্য নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন করে উচ্চ আদালত। কমিশনের আইনজীবীর প্রশ্ন, ”মামলাকারী ভোট স্থগিত করতে চান? নাকি দ্রুত নির্বাচন চান?এটা পরিস্কার করা প্রয়োজন।”

অন্যদিকে, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের প্রশ্ন, কত দফায়, কোন কোন পুরসভায় আর কোন কোন দিন ভোটগ্রহণ সম্ভব তা জানতে চায় আদালত। পুরসভার-পরিকল্পনা সম্পর্কে নির্দিষ্ট তথ্য চাইল আদালত। নির্ঘণ্ট তৈরি হয়েছে কি না এই সওয়ালের কোনও সদুত্তর মেলেনি রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের তরফে। মামলাকারীর তরফে আবেদন একইদিনে ভোট ও ফলপ্রকাশ করতে হবে। তবে একদিনে ভোট করা নিয়ে সহমত নয় রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশন। এমতবস্থায় সোমবার আদালত কী রায় দেন সেদিকেই তাকিয়ে সকলে। ভিভিপ্যাট-যুক্ত ইভিএমে রাজ্যের বকেয়া পুরভোট করাতে হবে। এমন দাবিও করেন মামলাকারী। তাতেই কমিশনের বক্তব্য, ‘ত্রিপুরাতেও ভোট ভিভিপ্যাড ছাড়াই হয়েছিল। তাছাড়া ভিভিপ্যাড দিয়ে ভোট করাতে প্রশিক্ষণের প্রয়োজন।’

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top