News Flash

  • Home
  • Uncategorized
  • Accident : গন্ডাছড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক গাড়ি চালকের মৃত্যু
Image

Accident : গন্ডাছড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক গাড়ি চালকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর।। ধলাই জেলার গন্ডাছড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক গাড়ি চালকের মৃত্যু হয়েছে। অপর একজন গুরুতর ভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধী। বৃহস্পতিবার রাতে যান দুর্ঘটনায় আবারও এক তরতাজা যুবকের মৃত্যুর ঘটনায় গন্ডাছড়া গঙ্গানগর এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনার বিবরণে জানা যায় এদিন রাতে অমরপুরের দিক থেকে টিআর ০৪- ১৯১১ নম্বরের বোলেরো মাক্সি ট্রাক গাড়ি গন্ডাছড়া আসছিল এবং অপরদিক থেকে দ্রুতবেগে একটি অলটো গাড়ি অমরপুর যাচ্ছিল।

অমরপুর গন্ডাছড়া রাস্তার রামনগর এলাকায় বুলেরো মাক্স ট্রাক গাড়িটি অল্টো গাড়িটিকে পাস দিতে গিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা লাগে। তাতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং গাড়িতে থাকা চালক সহ এক যাত্রী গুরুতর ভাবে আহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে গন্ডাছড়া অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্হলে ছুটে এসে আহতদের উদ্ধার করে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা দশিরাম রিয়াং(৩৭)কে মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে চালক রকসক রিয়াং গুরুতর আহত অবস্থায় গন্ডাছড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। পথদুর্ঘটনায় মৃত দশিরাম রিয়াং ছিলেন পানীয় জল সম্পদ দপ্তরের পাম্প অপারেটর কর্মী। তার বাড়ি গঙ্গানগর এলাকায়।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top