News Flash

  • Home
  • Uncategorized
  • Assistance : অসহায় পরিবারকে ঘর মেরামতির জন্য আর্থিক সাহায্য প্রদানের দাবি উঠেছে
Image

Assistance : অসহায় পরিবারকে ঘর মেরামতির জন্য আর্থিক সাহায্য প্রদানের দাবি উঠেছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর।। গত ২৬ নভেম্বরের মৃদু ভূমিকম্পে অমরপুরের মৈলাক গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ডের বাসিন্দা স্বপন দেবনাথ এর বসতঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অসহায় পরিবারকে ঘর মেরামতির জন্য আর্থিক সাহায্য প্রদানের দাবি উঠেছে। ভূমিকম্পে বিপর্যস্ত অমরপুরের মৈলাক গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা স্বপন দেবনাথের বসত ঘর। এই বিষয়ে স্বপন দেবনাথের স্ত্রী কলাবতী দেবনাথ জানান গত ২৬ নভেম্বরের ভূমিকম্পে উনার মাটির ঘরটির দুই দিকে ফাটল দেখা দিয়েছে।

বর্তমানে বেহাল এই ঘরটির মধ্যেই জীবনের ঝুঁকি নিয়ে আতঙ্কে রাত্রি যাপন করতে হচ্ছে। কলাবতী দেবনাথ আরও জানান , তাদের ৬ জনের পরিবার। উনার স্বামী দিন মজুরির কাজ করেন। একমাত্র স্বামীর রোজগারের উপর নির্ভর করে একদিকে যেমন ছেলে মেয়েদের উচ্চশিক্ষা পড়াশোনার খরচ বহন করতে হচ্ছে,অন্যদিকে পরিবারের ভরণ পোষণেরও খরচ বহন করতে হয়। এমতাবস্থায় অতিকষ্টে তাদের দিন যাপন করতে হচ্ছে। তিনি জানান,উনার ঘরের বেহাল অবস্থার কথা পাড়া-প্রতিবেশীদের জানিয়েছেন। কলাবতী আক্ষেপের সুরে বলেন এর আগেও বহুবার প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হন। কিন্তু কোন বারই তার কপালে জুটেনি সাহায্য-সহযোগিতা। বর্তমান বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সরকারি আর্থিক সাহায্যের আর্জি জানান ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজনরা।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top