News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতে ওমিক্রনে সংক্রমিত বেড়ে ২৫, ৫৯টি দেশে নতুন প্রজাতির হদিশ : স্বাস্থ্যমন্ত্রক
Image

ভারতে ওমিক্রনে সংক্রমিত বেড়ে ২৫, ৫৯টি দেশে নতুন প্রজাতির হদিশ : স্বাস্থ্যমন্ত্রক

নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি.স.): ভারতে করোনাভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৫। প্রত্যেকেরই ছিল মৃদু উপসর্গ। শুক্রবার এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল। যুগ্ম সচিব লব আগরওয়াল জানিয়েছেন, “২৪ নভেম্বর পর্যন্ত দু’টি দেশে ওমিক্রনের হদিশ মিলেছিল। এই মুহূর্তে ৫৯টি দেশে ওমিক্রনের সন্ধান মিলেছে। এই ৫৯টি দেশে মোট ২,৯৩৬ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। এছাড়াও ৭৮,০৫৪ জন সম্ভাব্য সংক্রমণ চিহ্নিত করা হয়েছে, তাঁদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।”

ভারতে বর্তমানে করোনা-পরিস্থিতি কেমন তাও জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল। তিনি বলেছেন, গত সপ্তাহে দেশে সামগ্রিক পজিটিভিটি রেট ছিল ০.৭৩ শতাংশ। বিগত ১৪ দিনে দৈনিক সংক্ৰমণ ১০ হাজারের নীচে রয়েছে। মহারাষ্ট্র ও কেরল এই দু’টি রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা শীর্ষে, কেরলে সক্রিয় রোগীর সংখ্যা ৪৩ শতাংশের ঊর্ধ্বে এবং মহারাষ্ট্রে ১০ শতাংশের বেশি।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top